অপেক্ষা আর সইছে না, বেবিবাম্প ফ্লন্ট করে ফের ছবি পোস্ট সোনমের

আবারও নিজের বেবি বাম্প ফ্লন্ট করে ছবি তুললেন সোনম। সেই ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রাম স্টোরিতে সোনমের সেই ছবি জ্বলজ্বল করছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২১ মার্চ প্রথম নিজের মা হতে চলার সুখবর দিয়েছিলেন অনিল কন্যা সোনম কাপুর। ইন্সটাগ্রাম বেবি বাম্প নিয়ে কালো পোশাকে স্বামী আনন্দ আহুজার সঙ্গে মেটারনিটি ফটোশুটের ছবি আপলোড করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে কাপুর পরিবারের সকলে শুভেচ্ছা জানিয়েছিলেন সোনমকে। স্বামী আনন্দ আহুজা ও সোনম যে পরিবারে খুদে সদস্যের আসার জন্য দিন গুনছেন তা বলাই বাহুল্য। তাঁদের আর অপেক্ষা সইছে না। 

আবারও নিজের বেবি বাম্প ফ্লন্ট করে ছবি তুললেন সোনম। সেই ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রাম স্টোরিতে সোনমের সেই ছবি জ্বলজ্বল করছিল। একটিতে দেখা যাচ্ছে স্বামী আনন্দ আহুজার সঙ্গে ভালোবাসায় মোড়া একটি ছবি অন্যটিতে দেখা যাচ্ছে চেঞ্জিং রুমে কালো একটি পোশাকে সেজে বেবি বাম্প দেখিয়ে ছবি তুলেছেন সোনম। 

 ২০১৮ সালের মে মাসে চারহাত এক হয় সোনম কাপুর ও আনন্দ আহুজার। শ্রীদেবির মৃত্যুর এক বছর কাটতে না কাটতেই কাপুর পরিবারে সোনমের এই বিয়ের তোড়জোর রীতিমত প্রশ্ন তুলেছিল সকলের মনে। আর তা থেকেই জল্পনা ছড়ায় যে অন্তঃসত্বা হয়ে পড়ার কারণেই নাকি সাত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনিল কাপুরের বড় মেয়ে। কিন্তু সেই খবর যে মিথ্যা তা পরবর্তীকালে প্রমাণিত হয়। 

লন্ডনে আনন্দ ও সোনমের সুখের সংসার। বিয়ের পর সেখানেই সংসার পেতেছেন জুটিতে। অন্যদিকে গত বছর বিয়ে হয়ে গিয়েছে অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুরেরও। সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে অনিল কাপুর জানিয়েছিলেন যে প্রতিটি বাবা মায়ের মতই আমি ও সুনিতাও আমাদের মেয়েদের মিস করি যখন তাঁরা আমাদের থেকে দূরে থাকে। কিন্তু আমাদের এটা সৌভাগ্য যে আমরা টেকনোলজির যুগে বাস করছি। যা দূরে থেকেও আমাদের মধ্যেকার দূরত্ব ঘুচিয়ে দেয়।  

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র