চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিবার মুম্বই ফিরলেন সোনম, বেবি শাওয়ারের প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য মা হবেন সোনম কাপুর। আর তাই খুশির জোয়ারে ভাসছে গোটা আহুজা ও কাপুর পরিবার। লন্ডনে বেবি শাওয়ার হওয়ার পর এবার মুম্বইয়ে সোনমের বেবি শাওয়ার হওয়ার প্রস্তুতি তুঙ্গে। বেশ কিছুদিন আগে সনমের মুম্বইয়ের বেবি শাওয়ারের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছিল। গিফট হ্যাম্পারে মুড়ে পাঠানো হচ্ছিল দীপিকা, আলিয়া, কাপুর সিস্টার্স অংশুলা, জাহ্নবী ও খুশিকে আমন্ত্রণ। বাদ যাননি অর্জুন কাপুরও।

আগামী ১৭ জুলাই মুম্বইয়ে কবিতা সিং এর বাড়িতেই বসবে এদিন সোনমের বেবিশাওয়ারের আসর। তার আগে বৃহস্পতিবার দেশে ফিরলেন অভিনেত্রী। কাঁচা হলুদ রঙ এর মেটারনিটি পোশাকে তাঁকে অপূর্ব দেখাচ্ছিল। এদিন পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সোনম। এতদিন লন্ডনে স্বামী আনন্দ আহুজার সঙ্গেই ছিলেন তিনি।

১৭ জুলাই সোনমের মুম্বই এর বেবিশাওয়ার অনুষ্ঠান যে জমকালো হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বলে রাখা ভালো কবিতা সিং এর বাড়িতেই বসেছিল সোনমের বিয়ের আসরও। চলতি বছরের মার্চ মাসে নিজের মা হতে চলার কথা নেটমাধ্যমে জানান সোনম। তারপর থেকেই অপেক্ষা বেড়েছে। শুধু তাই নয় দাদু হতে পারার আনন্দে অভিনেতা অনিল কাপুরও যথেষ্ট উচ্ছ্বসিত। অন্যদিকে সোনম ও আনন্দ যে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত তা বোঝাই যাচ্ছে । 

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ