খারাপ হয়েছে বাড়ির ফোন, সংস্থাকে একহাত নিলেন সোনি

পরিষেবা না পেয়েও দিতে হচ্ছে তাঁকে পুরো মাসের টাকা। যা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন সোনি।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারকা বা বিশেষ ব্যাক্তিত্ব বলে যে তাদের বাড়ির নানা ঝঞ্ঝাটের শিকার হতে হয় না এমনটা নয়। হোম অ্যাপ্লায়েন্স ঠিক রাখা থেকে শুরু করে বিল মেটানো সবকিছুই করতে হয় নিয়ম মেনে। আর সাধারণের মতই সমস্যাও সঙ্গে আসে। বাকি আর  পাঁচটা মানুষের মতই এমন এক সমস্যায় এবার জেরবার সোনি রাজদান। টুইট করে জানিয়েছেন অভিনেত্রী সেকথা। ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে? 

এদিন সোনি জানিয়েছেন, তিনি রীতিমত টাটা টেলিসার্ভিসেস এর পরিষেবা নিয়ে বিরক্ত।  বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে টেলি যোগাযোগ সংস্থার ল্যান্ডলাইন পরিষেবাগুলির বিষয়ে অভিযোগ করতে গিয়ে সোনি জানিয়েছেন পরিষেবা নিয়ে নানা সমস্যা হওয়ায় তিনি সংযোগ কেটে দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি তাতে ব্যর্থ। 

টুইটার অ্যাকাউন্টে সোনি লিখেছেন, তাঁদের বাড়ির ল্যান্ডলাইন পরিষেবা ড্রেনের তলায় চলে গিয়েছে যার ফলে পরিষেবা পেতে তিনি ব্যর্থ হচ্ছেন। পরিষেবা ব্যহত হলে বারংবার ফোনে অভিযোগ জানানোর জন্য চেষ্টা করা হলেও তিনি ফোনে পাননি কাউকে। শেষে ১০ মে মেইল করেন সংস্থার সংশ্লিষ্ট মেইল আইডিতে। কিন্তু তারপরেও নিস্তার নেই। পরিষেবা না পেয়েও দিতে হচ্ছে তাঁকে পুরো মাসের টাকা। যা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন সোনি।  

ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার কাছে সাবস্ক্রিপশন বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। প্রমাণ হিসাবে তুলে ধরেছেন ইমেইলের স্ক্রিনশট। যেখানে টাটা টেলিকমের ল্যান্ডলাইন সংযোগ বাতিল করার অনুরোধ করা হয়েছে। শুধু তাই নয় বকেয়া অর্থও তাদের কাছে দেওয়া হয়েছে বলেই জানান সোনি। তিনি এবং তাঁর টিম টাটা টেলিকে পাঠানো ইমেলের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন যাতে তারা ল্যান্ডলাইন সংযোগ বাতিল করতে অনুরোধ করেন। কারণ টেলিফোন কাজ না করা সত্ত্বেও এটির জন্য প্রত্যেক মাসে বিল দিতে তাঁরা বাধ্য হচ্ছে।

সোনি সংস্থার তরফে পাঠানো একটি পেমেন্ট রিমাইন্ডার পেয়ে তার জবাবে লিখেছেন, ”দয়া করে মনে রাখবেন আমার ফোন একমাস বন্ধ ছিল। তা কোনওরকম কাজ করছিল না। আর তাই এই বিলও আমি পরিশোধ করব না। আপনাদের অদক্ষতায় আমি ভীষণভাবে বিরক্ত। আপনারা যদি গ্রাহকের ফোন কখন কাজ করছেনা বা তাঁদের অসুবিধা কী হচ্ছে জানতে না চান এবং মাসের শেষে বিল পাঠান তাহলে এই পরিষেবা নিতে আমি চাই না। ” 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা