বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

গানের মাধ্যমে যদি গোটা বিশ্বজুড়ে প্রশংসা কুড়োন, তখনই একজন গায়কের সার্থকতা। যেমন বলিউড গায়ক সোনু নিগমের ভক্ত রয়েছে গোটা বিশ্বজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: গানের মাধ্যমে যদি গোটা বিশ্বজুড়ে প্রশংসা কুড়োন, তখনই একজন গায়কের সার্থকতা। যেমন বলিউড গায়ক সোনু নিগমের ভক্ত রয়েছে গোটা বিশ্বজুড়ে। গায়কের সাম্প্রতিক ভিডিওটিই তার প্রমাণ। সম্প্রতি নেদারল্যান্ডসের রটারডামে একটি কনসার্টে গাড়ি করে যাচ্ছিলেন সোনু নিগম। তখনই রাস্তার মাঝে তিনি হঠাৎ-ই শুনতে পান, তাঁর গাড়ির পাশে আরেক গাড়িতে উচ্চস্বরে তাঁরই গান চলছে। একজন গায়কের কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে! সোনু নিজেই ভিডিওটি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

ভিডিওটি শুরুতে দেখা গিয়েছে, সোনু নিগম তাঁর গাড়িতে, কানে ইয়ারপিস দিয়ে গান শুনছেন। তখনই শুনতে পান, তাঁর গাড়ির পাশেই ‘ধুরন্ধর’ সিনেমার ‘ইয়ে ইশক ইশক’ গানটি উচ্চস্বরে বাজছে। এই গানটি গেয়েছেন সোনু নিগম নিজেই। যা শুনে গাড়ির মধ্যেই গায়ক বলতে থাকেন, ওঁরা আমারই গান শুনছে। তাঁরা জানেও না যে, আমি ঠিক তাদের পিছনেই রয়েছি।তারা আমার শোতেই যাচ্ছে।’ এরপর ভক্তদের জানান দিতে, সোনু তাঁর গাড়ির চালককে ভক্তদের গাড়ির আরও কাছে যেতে বলেন, গাড়ির জানালা নামিয়ে দেন। তখন ভক্তরা তাঁকে দেখতে পেয়েই উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন। হাত নেড়ে ও হেসে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

সোনু পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘যখন আপনি দেখেন যে আপনার কনসার্ট ইতিমধ্যেই গাড়িতে থাকা দর্শকদের জন্য শুরু হয়ে গিয়েছে। তখন আপনার এমনই প্রতিক্রিয়া স্বাভাবিক।’ গায়কের ভক্তরা ভিডিওটি খুব পছন্দ করেছেন। একজন লিখেছেন, ‘খুব মজার।’ অন্যজন লিখেছেন, ‘আহা, আরেকজন কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব এবং লিভিং লেজেন্ড।’ উল্লেখ্য, ‘ইয়ে ইশক ইশক হ্যায়’ গানটির সুর করেছেন শাশ্বত সচদেব। এটি ১৯৬০ সালের ‘বরসত কি রাত’ ছবির একটি গানের নতুন সংস্করণ ছিল।

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের