তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের দরবারে ফের উজ্বল হল বাংলার নাম।  শান্তিনিকেতনের মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়ে ওঠা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মুকুটে জুড়ল আরও এক গর্বের পালক। শতাব্দীপ্রাচীন ভারতীয় জ্ঞান ও সাহিত্য ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি মিলল এবার। ইউনেস্কোর মর্যাদাপূর্ণ ‘মেমরি অফ দ্য ওয়ার্ল্ড-এশিয়া-প্যাসিফিক রিজিওনাল রেজিস্টার’-এ জায়গা করে নিল বিশ্বভারতীর সংরক্ষণে থাকা মহাভারতের একটি দুর্লভ পাণ্ডুলিপি। এই স্বীকৃতিতে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার উজ্জ্বল হল বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। 

বিশ্বভারতীর লিপিকা পুঁথিশালায় অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত রয়েছে মহাভারতের কর্ণপর্বের সম্পূর্ণ একটি প্রাচীন পাণ্ডুলিপি। গবেষকদের মতে, প্রায় ৩০৭ বছরের পুরনো এই পুঁথিটি ভারতীয় সাহিত্য ও ইতিহাসের এক অমূল্য সম্পদ। মোট ২২১ পাতার তালপাতায় লেখা এই পাণ্ডুলিপিতে মহর্ষি ব্যাসদেবের মহাকাব্যিক আখ্যানকে লিপিবদ্ধ করেছিলেন হরিচরণ শর্মা।  

আরও পড়ুন: ‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

সময়ের সঙ্গে বহু পরিবর্তন ঘটেছে। পেরিয়ে গিয়েছে কয়েক শতাব্দী। রাজনৈতিক পালাবদল থেকে শুরু করে আবহাওয়ার প্রতিকূলতা, নানা বাধা অতিক্রম করেও অক্ষত রয়েছে এই প্রাচীন পাণ্ডুলিপির সাহিত্যিক গুরুত্ব ও ঐতিহাসিক মূল্য। সেই অমূল্য সম্পদকেই এবার আন্তর্জাতিক স্বীকৃতি দিল ইউনেস্কো। উল্লেখযোগ্য বিষয় হল, ইউনেস্কোর এই তালিকায় মহাভারতের কর্ণপর্বের পাণ্ডুলিপিটির পাশাপাশি জায়গা পেয়েছে কাশ্মীরের ইতিহাসবিষয়ক কলহন রচিত ‘রাজতরঙ্গিনী’ এবং কৌটিল্যের বিখ্যাত ‘অর্থশাস্ত্র’-এর পাণ্ডুলিপিও। ফলে প্রাচীন ভারতীয় জ্ঞানচর্চা ও সাহিত্য ঐতিহ্যের সংরক্ষণে বিশ্বভারতীর এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর বিশ্বভারতী বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করেছিল। এবার ইউনেস্কোর ‘মেমরি অফ দ্য ওয়ার্ল্ড’-এর আঞ্চলিক তালিকায় মহাভারতের পুঁথির অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান আরও বাড়াল।

 

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি