কে কে এর শেষ শো এর মঞ্চে গাইলেন সোনু, রইল বাড়তি সতর্কতা

এদিন অনুষ্ঠানে তাঁর সেরা গানগুলি শ্রোতাকে উপহার দেন সোনু। যার মধ্যে ছিল 'আভি মুঝ মে কাহি', 'আভ মুঝে রাত দিন' এর মত গান। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথা দিয়ে তিনি কথা রেখেছেন। কে কে এর মৃত্যুর পর কলকাতায় কনসার্ট বাতিল করেননি। বরং কলকাতায় যে সোনু আবারও শো করতে আসছেন একথা নিশ্চিত করেছিলেন আয়োজক তোচন ঘোষ। তিলোত্তমার বুকে রবিবার ২৬ জুন সেই নজরুল মঞ্চেই আয়োজিত হল তাঁর অনুষ্ঠান। ভিড় নিয়ন্ত্রণের জন্য উদ্যোক্তাদের তরফে নেওয়া হয়েছিল বিশেষ সতর্কতা। লালবাজারের নির্ধারিত SOP মেনেই এদিন হল সোনুর অনুষ্ঠান। বাইরে মজুত ছিল তিনটি অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি। বিক্রি করা হয়নি নির্দিষ্ট টিকিটের বেশি একটি টিকিটও।

অনেকের কাছে খবরও ছিল না এদিনের এই অনুষ্ঠান ‘যোধপুর পার্ক উৎসব ২০২২’এর। আর তাঁর ফলেই সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে করা গিয়েছে। ‘যোধপুর পার্ক উৎসব ২০২২’ শীর্ষক এই ইভেন্টের তৃতীয় দিনের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন সোনু। এদিন অনুষ্ঠানে তাঁর সেরা গানগুলি শ্রোতাকে উপহার দেন সোনু। যার মধ্যে ছিল ‘আভি মুঝ মে কাহি’, ‘আভ মুঝে রাত দিন’ এর মত গান। 

কে কে এর মৃত্যুর পর এই অডিটোরিয়ামের অব্যবস্থা নিয়ে উঠেছিল বহু প্রশ্ন। কেন এমনটা হল? শিল্পীকে সঠিক ব্যবস্থা কেন দিতে পারল না হল কতৃপক্ষ, কেনই বা সঠিকভাবে চলছিল না এদিন হলের এসি? এসব মিলিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছিল। তাই এদিন সোনু নিগমের অনুষ্ঠানের আগে কোনও ব্যবস্থাতেই ত্রুটি রাখেনি কেউ। আর তাই শহরে এসে সঠিকভাবে শো করে যেতে পারলেন শিল্পী। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা