‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

ভারতে শুরু হল আইফোন ১৮ প্রো সিরিজের বিক্রি। ফোন কেনার জন্যে রাত থেকেই দেশজুড়ে বিভিন্ন অ্যাপেলের স্টোরগুলিতে ভিড় জমাচ্ছেন টেকপ্রেমীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে শুরু হল আইফোন ১৮ প্রো সিরিজের বিক্রি। ফোন কেনার জন্যে রাত থেকেই দেশজুড়ে বিভিন্ন অ্যাপেলের স্টোরগুলিতে ভিড় জমাচ্ছেন টেকপ্রেমীরা। আসলে প্রতি বছরই আইফোনের নতুন মডেল লঞ্চের জন্যে অপেক্ষা করে থাকেন অ্যাপেলপ্রেমীরা। তাই এবারেও তার ব্যতিক্রম হল না। দিল্লি, কলকাতা, মুম্বই, বেঙ্গালুরুর মতো দেশের একাধিক প্রধান শহরের বড় বড় মলগুলির বাইরে দীর্ঘলাইন দেখা গিয়েছে।

এমন আবহে সোনু সুদের একটি পোস্ট সকলের নজর কাড়ল। যে দেশে গরিবরা প্রতিদিন দু-মুঠো খেতে পারে না, সে দেশে আইফোনের জন্যে তরুণদের এত মাতামাতি, অভিনেতার পোস্টে উঠে এল। যা নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আইফোন কেনার জন্যে একটি দীর্ঘ লাইনের ছবি শেয়ার করে অভিনেতা জানালেন, ‘নতুন ফোন, নতুন ইএমআই কিন্তু সেই পুরনো বিল।’ পাশাপাশি সাধারণ মানুষকে এক্টু থেমে চিন্তা করার আহবান জানালেন। তিনি আইফোন ১৮ প্রো বিক্রি নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে জানালেন, ‘মানুষ একটি ফোন কেনার জন্যে যে ভাবে উৎসাহ দেখাচ্ছেন, ঠিক তেমনই উৎসাহ যদি সমাজ ও জীবনধারা পরিবর্তনের জন্যে দেখাত, তবে দেশ আরও দ্রুত এগিয়ে যেত। নতুন ফোন কেনাই আমাদের আসল আপগ্রেড নয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনাও সমান গুরুত্বপূর্ণ।’

 

প্রতি বছর যখন আইফোনের নতুন মডেল বাজারে আসে, তখন এর নতুন ফিচার ও ডিজাইন নিয়ে বহু মানুষ উচ্ছ্বসিত থাকেন। অনেকেই তাদের পুরনো ফোন ছেড়ে দিয়ে নতুন মডেলটি কেনেন। সোনু সুদ এই চিন্তাভাবনাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার পরামর্শ দিয়েছেন। আইফোন নিতে বিতর্কের মাঝে তাঁর এই বার্তা মুহূর্তের মধ্যেই নেটপাড়ায় ব্যপক সাড়া ফেলেছে। অনেকেই সোনু সুদের এই মন্তব্যের সমর্থনে কথা বলেছেন। তাঁদের মতে, ‘ফোন পরিবর্তন বা ইএমআই-এর চক্রে জড়ানোর চেয়ে নিজের ও সমাজের উন্নয়ন ঘটাই আসল আপগ্রেডেশন।’ যদিও এই প্রথম নয়, এর আগেও মানুষকে সাহায্য করা এবং সামাজিক বিষয় নিয়ে কথা বলেছেন সোনু সুদ। এবার তাঁর পোস্টের মূল বিষয় ছিল এই যে, প্রকৃত পরিবর্তন কেবল একটি নতুন ফোন বা দামি গ্যাজেট কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়।

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে