২৫ বছর রাজত্বের পর ‘সনি ইন্ডিয়া’ ছাড়ছেন সংস্থার এমডি

ZEE এন্টারটেইনমেন্টের সঙ্গে সোনির টিভি, ফিল্ম এবং স্ট্রিমিং অপারেশন একীভূত করার কয়েক মাস পরেই এই খবরটি এলো। উভয় পক্ষই বলেছে যে, বন্ধের শর্তগুলি ঠিক নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশন চ্যানেলের অন্যতম জনপ্রিয় চ্যানেলের মধ্যে রয়েছে সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার (SONY PICTURES NETWORK INDIA) একাধিক চ্যানেলগুলি। এবার এই সংস্থার এমডি তাঁর পদ থেকে সরে দাঁড়ালেন। যিনি প্রায় ২৫ বছর রাজত্ব করেছেন এই সংস্থায়। সম্প্রতি সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার এমডি এবং সিইও এনপি সিং একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। প্রায় ২৫ বছর ধরে এই সংস্থার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

গতকাল NP সিং একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, ‘আজ আমার কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। আমি এমডি এবং সিইও হিসাবে আমার ভূমিকা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ২৫ বছর কোম্পানির সঙ্গে যুক্ত থাকার পর আমি আমার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রায় ৪৪ বছর কর্মজীবনে, প্রায় ২৫ বছর সনি পিকচার্সের সঙ্গে কাজ করলাম।’ এনপি সিং আরও জানিয়েছেন, এবার তিনি একটি সামাজিক পরিবর্তনে মনোযোগ দেবেন। সম্ভবত তিনি একটি অপারেশনাল উপদেষ্টা হিসেবে কাজ শুরু করবেন। তবে, SPNI-এর সাফল্যের প্রতি তিনি এখনও প্রতিশ্রুতিবদ্ধ।

এই শিল্পের মান তাঁর দ্বারাই নির্ধারিত হয়েছে। প্রসারিত হয়েছে তার পরিধি। অনেক বড় অর্জনও অর্জিত হয়েছে তাঁর জমানায়। তাঁর তাঁর সাফল্যের উত্তরাধিকার এখনও অব্যাহত রয়েছে এবং নতুন নেতৃত্বের সঙ্গে এবার এগিয়ে নিয়ে যাবে চ্যানেল। ইতিমধ্যেই সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া তাদের পরবর্তী এমডি এবং সিইও পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত কোম্পানি দায়িত্ব নেওয়ার জন্য সঠিক ব্যক্তি খুঁজে না পায় ততক্ষণ পর্যন্ত এনপি সিং কোম্পানিতে থাকবেন। তিনি একটি উপদেষ্টা ভূমিকায় পা থাকবেন। ZEE এন্টারটেইনমেন্টের সঙ্গে সোনির টিভি, ফিল্ম এবং স্ট্রিমিং অপারেশন একীভূত করার কয়েক মাস পরেই এই খবরটি এলো। উভয় পক্ষই বলেছে যে, বন্ধের শর্তগুলি ঠিক নয়। তাই এখন অন্যের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ চাইছে।$10B একীভূত হলে দুটি কোম্পানির লিনিয়ার টিভি নেটওয়ার্ক, স্ট্রীমার SonyLIV এবং ZEE5 Global সহ ডিজিটাল সম্পদ, উৎপাদন কার্যক্রম এবং প্রোগ্রাম লাইব্রেরি একত্রিত হবে। সনি একটি নগদ ইনজেকশনের পরিকল্পনা করছিল এবং প্রায় 51% এর সংখ্যাগরিষ্ঠ শেয়ারের অংশীদার হবে। ইতিমধ্যে, ডিজনি এবং রিলায়েন্স ভারতে একটি যৌথ মিডিয়া অপারেশন গঠনের তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে, রিলায়েন্স ইতিমধ্যেই নতুন অপারেশন গঠনের আগে ভায়াকম18-এর মালিকানাধীন শেয়ারগুলিকে একীভূত করেছে৷ এমন পরিস্থিতিতে হুঠ করে সনি থেকে NP সিংয়ের পদত্যাগ, বিষয়টি বেশ ভাবাচ্ছে টেলিভিশন কর্তৃপক্ষদের।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২