মিঠাই-কে ‘মিস’ করছেন সৌমিতৃষাও, নায়িকার ইনস্টা পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে 

হঠাৎ-ই মিঠাইকে মিস করতে শুরু করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। না কিছুই শেষ হচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ধারাবাহিকের শেষ হওয়ার হিড়িক উঠেছে। ইতিমধ্যেই শেষের পথে স্টার জলসার মাধবীলতা, ধুলোকণা। অন্যদিকে জি বাংলার উড়ন তুবড়ি, লালকুঠি শেষ। তবে কি এবার মিঠাইয়ের পালা? হঠাৎ-ই মিঠাইকে মিস করতে শুরু করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। না কিছুই শেষ হচ্ছে না।

আসলে ধারাবাহিকে অনেক আগেই শেষ হয়েছে মিঠাই-এর অংশ। মিঠাই মারা গিয়েছেন। সেই জায়গায় এসেছেন মিঠাইয়েরই প্রতি মূর্তি মিঠি। মিঠাই ধারাবাহিকের শুরু থেকেই ফাটাফাটি পারফরম্যান্স দিচ্ছিল এই ধারাবাহিক।

২০২২ সালের প্রথমদিকেও একেবারে রমরমিয়ে চলছিল এই ধারাবাহিক। প্রতি সপ্তাহেই বেঙ্গল টপার। সেসময় এই ধারাবাহিকের একাধিক দৃশ্য ভক্তদের মধ্যে আলাদাই উন্মাদনার সৃষ্টি করেছিল। উচ্ছেবাবু-মিঠাইয়ের রোমান্স, তাঁদের প্রেম সবটাই তখন মিঠাই ধারাবাহিকের ইউএসপি ছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা কুণ্ডু। যখন পাহাড়ে গিয়ে উচ্ছেবাবু প্রেম জাহির করেছিল মিঠাইরানিকে, পাহাড়ের কোলে দুধসাদা বাথটবে সৌমিতৃষাকে দেখা মিলেছিল। সেকি লোভনীয় দৃশ্য। সারা গায়ে গোলাপের পাঁপড়ি ছড়ানো সেই স্মৃতিগুলিকে এখন মিস করছেন সৌমিতৃষা। ছবির ক্যাপশনে সৌমি লিখেছেন, ‘হে ডিসেম্বর, আমার প্রতি দয়ালু থেকো।’ মিরিকে করা হয়েছিল এই দৃশ্যের শ্যুটিং। ২০২২ সাল শেষ প্রায়, মোটামোটি ১ বছর হতে চলল সেই দিনগুলির। এদিন সৌমিতৃষা পুরনো ছবি শেয়ার করেই লিখলেন মিঠাইকে মিস করছেন। আর এই ছবি দেখেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতুহল।

অনেকের মনেই প্রশ্ন, তিনিও কি মিঠাই চরিত্রটাকে মিস করছেন? যেমনটা করছেন দর্শক। আপাতত ধারাবাহিকে দেখানো হচ্ছে মারা গিয়ে, সেই জায়গায় এন্ট্রি নিয়েছেন মিঠি। যিনি অবিকল মিঠাইয়ের মতোই দেখতে। ভক্তদের প্রশ্ন মিঠিই মিঠাই নয় তো? মিঠি আপাতত মিঠাই-সিদ্ধার্থর ছেলে শাক্যর গৃহ শিক্ষিকা। ইতিমধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিয়েছে তিনি। কিন্তু সিদ্ধার্থর সঙ্গে আঁদায়-কাঁচকলায় সম্পর্ক। তবে দর্শকরা মিঠাই-সিদ্ধার্থর জুটিকে আবার ফেরত চাইছেন। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২