বিশ্বজুড়ে ৩০০ স্থানে ‘ডানকি’র বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন ফ্যান ক্লাবের

টিম শাহরুখ খান ফ্যান ক্লাব ভারতের ২৪০+ শহরে এবং বিশ্বব্যাপী ৫০+ বিদেশী লোকেশনে #ডাঙ্কির ১০০% ফ্যান ড্রাইভ শো আয়োজন করছে যা সপ্তাহান্তে ৭৫০+ শো কভার করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের যেমন সুন্দরভাবে শুরু করেছিলেন, তেমনি শেষটাও ধামেকাদার হতে চলেছে। ৪ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করে বলিউডকে এক্কেবারে স্বর্গের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি। তাঁর বছরের ২ টি ছবিতেই ২২০০ কোটি আয় করে ফেলেছিল বলিউড বক্সঅফিস। এবার তাঁর ৩ নম্বর ছবির পালা। পাঠান দিয়ে বছর শুরু করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। যা গোটা বিশ্বজুড়ে ১১০০ কোটি কামিয়ে ছিল।

এছাড়াও গত সেপ্টেম্বরে রিলিজ হওয়া দক্ষিণী পরিচালক অ্যাটলি-শাহরুখের জওয়ান ও দুর্দান্ত আয় করেছিল বক্সঅফিসে। এবার কথামতো বছরের তিন নম্বর এবং শেষ ছবি উপহার দিতে চলেছেন শাহরুখ। রাজকুমার হিরানির ‘ডানকি’, রিলিজ করছে আগামী ২১ ডিসেম্বর। শীতকালীন ছুটি বা খ্রিস্টমাস সপ্তাহে মুক্তি পেতে চলেছে এই ছবি। সুতরাং নির্মাতারা দর্শকদের কাছে পৌঁছনোর একটু বাড়তি সুযোগ পাবেন বৈকি! ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান, সবটাই মারাত্মক সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। এবার মুক্তির আগেই ডানকির মাথায় যোগ হল একাধিক পালক। সম্প্রতি ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা বলেছেন যে, ডানকি খুব ভাল পারফরম্যান্স করবে বক্স অফিসে। শাহরুখ খান এবং রাজকুমার হিরানির সংমিশ্রণ কখনও ভুল হতে পারে না। তিনি এই চলচ্চিত্রের একটি অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করেন। সমস্ত রেকর্ড ভাঙার পথে রয়েছে ডানকি। মুকেশ এসআরকে-র জওয়ানে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন। মুভিটি একজন সাধারণ মানুষের মর্মস্পর্শী গল্প, যিনি একটি উন্নত ভবিষ্যতের আশা নিয়ে বিদেশে পাড়ি জমান, কিন্তু ভাগ্য তাঁকে অন্যদিকে ঠেলে নিয়ে যায়।

X-এর একটি ফ্যান ক্লাব সম্প্রতি ঘোষণা করেছে যে, “টিম শাহরুখ খান ফ্যান ক্লাব ভারতের ২৪০+ শহরে এবং বিশ্বব্যাপী ৫০+ বিদেশী লোকেশনে #ডাঙ্কির ১০০% ফ্যান ড্রাইভ শো আয়োজন করছে যা সপ্তাহান্তে ৭৫০+ শো কভার করবে।” ছবির নির্মাতাদের মতে, ডানকি’ চার বন্ধুর একটি হৃদয়গ্রাহী গল্প এবং তাদের বিদেশী উপকূলে পৌঁছানোর চেষ্টা। তবে তাঁরা স্বপ্নকে সত্য করতে কঠিন কিন্তু জীবন-পরিবর্তনকারী যাত্রা শুরু করে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ