দিতিপ্রিয়ার সঙ্গে বাকযুদ্ধের খেসারত, ‘চিরদিনই তুমি… ‘-এ আর দেখা যাবে না জিতুকে, নায়ক কে হচ্ছেন?

জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ঝামেলা এখনও শেষ হয়নি। গত সোমবার জিতু ও দিতিপ্রিয়া র মধ্যকার সমস্যা মেটাতে প্রযোজনার সংস্থার তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ঝামেলা এখনও শেষ হয়নি। গত সোমবার জিতু ও দিতিপ্রিয়া র মধ্যকার সমস্যা মেটাতে প্রযোজনার সংস্থার তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছিল। তবে ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরেও আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ এবং অভিনেতাদের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু সিরিয়াল পাড়ার অন্দরের খবর, হয়তো জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’, ধারাবাহিকে আর দেখা যাবে না জিতুকে। সে জায়গায় সম্ভবত নায়ক হতে পারেন রণজয় বিষ্ণু। জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে ঝামেলার সূত্রপাত, একটি হোয়াটসঅ্যাপ চ্যাটকে কেন্দ্র করে।

যার স্ক্রিনশট দেখিয়ে দিতিপ্রিয়া জিতুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিলেন। কিন্তু জিতু প্রমাণ সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, সেই ঝামেলার রেশ, ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন জিতু। কিন্তু এই অবস্থায় স্টুডিওতে কেমন পরিবেশ? শুটিং ঠিকঠাক হচ্ছে? ঘনিষ্ঠ সূত্র বলছে, স্টুডিও পাড়ায় খুবই থমথমে পরিবেশ। কাজের বাইরে কথা খুবই কম হচ্ছে। প্রত্যেকেই পেশাদার শিল্পী। তাই কেউই বিতর্কের বিষয়ে মুখ খুলতে নারাজ। সূত্রের খবর, সোমবার স্টুডিওতে নির্দিষ্ট সময়ে এসে শুটিং করে গিয়েছেন দিতিপ্রিয়া। শট দিয়ে চলে গিয়েছেন। তবে এখন শোনা যাচ্ছে, জিতুকে আর নায়কের চরিত্রে দেখা যাবেনা।

ইতিমধ্যেই রণজয় বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করেছে প্রযোজনা সংস্থার তরফে। যদিও চূড়ান্ত এখনও কিছুই হয়নি। তবে মাঝ পথে কোনও অভিনেতাকে ধারাবাহিক থেকে বের হতে গেলে তাঁকে একটি অনাপত্তিপত্র বা ‘এনওসি’ জমা দিতে হয়। কিন্তু শোনা গিয়েছে, জিতু এখনও সেই অনাপত্তি পত্র জমা দেননি। ফলে তিনি এনওসি না দিলে এখনই অন্য কোনও নায়ককে নিয়ে কাজ শুরু করা যাবেনা। এ বিষয়ে জিতুও কোনও উত্তর দিতে নারাজ। এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে, নায়ক আর্য সিংহ রায় হাসপাতালে ভর্তি। অপর্ণা হাসপাতালে যাতায়াত করছে। খুবই উদ্বিগ্ন সে। সুতরাং নতুন নায়ক এলে দৃশ্যপটের বদল ঘটবে কিনা সেটাই এখন দেখার বিষয়!

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ