এবারে আর মুখ্য চরিত্রে অভিনয় করার তেমন ইচ্ছা নেই শ্রীপর্ণার? হঠাৎ এমন বাসনা কেন?

মুখ্য চরিত্রে অভিনয় করলে নাম হয়, পরিচিতি হয়। কিন্তু নিজের জন্য পরিবারের জন্য একেবারেই সময় থাকে না, থাকে না কোনও ছুটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত এপ্রিলে শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘কড়িখেলা’র জার্নি। তারপর কেটে গিয়েছে তিন মাস কিন্তু এখনও অবধি কোন ধারাবাহিকে ফেরেননি ‘কড়িখেলা’ খ্যাত অভিনেত্রী শ্রীপর্ণা রায়। মাঝখানে জি বাংলার ‘রান্নাঘর’ এ নতুন রেসিপি নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু সেভাবে নতুন ভূমিকায় তাঁকে দেখতে পাচ্ছেন না অনেকদিন ধরেই দর্শক। ব্যাপারটা কি? এই প্রশ্ন মনের আনাচে-কানাচে অনেকেরই ঘোরাফেরা করছে। কাজে ফেরা নিয়ে এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন শ্রীপর্ণা।

‘কড়িখেলা’ শেষ হবার পর লম্বা বিরতি নিয়েছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। আগামী নভেম্বরের আগে কোনও কাজ নয়। এমন সিদ্ধান্ত কেন? এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন ‘কড়িখেলা’ শেষ হওয়ার পর বিরতি নিয়েছেন তিনি। সঙ্গে চলছে মনস্তত্ত্ব নিয়ে রীতিমতো পড়াশোনা। আপাতত তা নিয়েই রয়েছেন শ্রীপর্ণা। শুধু তাই নয় আগামী সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে বাইরে বেড়াতে যাবার প্ল্যানও রয়েছে তাঁর। তারপরেই চলে আসবে পুজো, পুজো কাটিয়ে উৎসবের মেজাজ শেষ করে তবে নভেম্বর মাসে শুটিং ফ্লোরে তিনি ফিরতে পারেন বলে জানিয়েছেন।

অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে জি বাংলার ‘রংমিলান্তি’ শীর্ষক একটি ধারাবাহিকে নাকি মুখ্য চরিত্র হয়ে ফিরবে সে। আরও শোনা যাচ্ছে এই ধারাবাহিকের প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। এই প্রসঙ্গে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে এক্ষুনি তাঁরা কোনও নতুন ধারাবাহিক নিয়ে আসার পরিকল্পনা করছে না। এবং ‘রংমিলান্তি’ নামে কোনও ধারাবাহিকও তাদের প্রযোজনা সংস্থার তরফে আসছে না। এ খবর একেবারেই ভুয়ো।

নতুন ধারাবাহিকে কিরকম চরিত্র ফেরার ইচ্ছা আছে শ্রীপর্ণার? সে প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে শ্রীপর্ণা জানিয়েছেন এবারে আর মুখ্য চরিত্রে অভিনয় করার তেমন ইচ্ছা নেই তাঁর। হয়তো পার্শ্বচরিত্রে অভিনয় করবেন। এমন বাসনা কেন? এ প্রসঙ্গে তাঁর উত্তর মুখ্য চরিত্রে অভিনয় করলে নাম হয়, পরিচিতি হয়। কিন্তু নিজের জন্য পরিবারের জন্য একেবারেই সময় থাকে না, থাকে না কোনও ছুটি। তাই হাতে সেই পর্যাপ্ত অবসর সময় পাওয়ার জন্য এবার আর মুখ্য চরিত্রে নাও ফিরতে পারেন শ্রীপর্ণা। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২