শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

প্রয়াত খ্যাতনামা অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের ২.৭ একর সম্পত্তি ঘিরে দীর্ঘদিনের আইনি বিরোধ এবার সুপ্রিম কোর্টে পৌঁছল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত খ্যাতনামা অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের ২.৭ একর সম্পত্তি ঘিরে দীর্ঘদিনের আইনি বিরোধ এবার সুপ্রিম কোর্টে পৌঁছল। মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা এক আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বিতর্কিত সম্পত্তিটির উপর একটি ‘যথাস্থিতি’ বজায় রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি শ্রীদেবীর স্বামী তথা চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা বনি কাপুর এবং তাঁদের দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুরকে একটি নোটিশ পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত, ১৯৮৮ সালে। যখন চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের শোলিঙ্গনাল্লুর এলাকায় শ্রীদেবী, তাঁর মা ও বোনেরা মিলে ২.৭ একর জমি কিনেছিলেন। চারটি দলিলের মাধ্যমে এই জমিটি কেনেন তাঁরা। এরপর ২০১৮ সালে শ্রীদেবী প্রয়াত হলে ২০২৩ সালে ওই জমিতে বনি কাপুর ও তাঁদের দুই কন্যার নাম অন্তর্ভুক্ত হয়। বর্তমানে সেখানে কাপুর পরিবারের একটি ফার্মহাউস রয়েছে। কিন্তু শ্রীদেবীর অবর্তমানে বনি, খুশি-জাহ্নবীর এই মালিকানাকে চ্যালেঞ্জ জানান এম সি শিবকামি, তাঁর ভাই এম সি নটরাজন এবং তাঁদের মা চন্দ্রভানু। তাঁদের দাবি, ১৯৮৮ সালের শ্রীদেবীরা যে দলিলের মাধ্যমে জমিটি কিনেছিলেন, সেটা নকল দলিল ছিল। জমির মূল মালিক এম সি সম্বন্ধ মুদালিয়র, তাঁর উত্তরাধিকারী হিসেবে ওই জমির এক পঞ্চমাংশ অংশের আসল দাবিদার তাঁরা। এই মর্মে তাঁরা চেন্নাইয়ের একটি নিম্ন আদালতে মামলা দায়ের করেন। কিন্তু সেখানে মামলার জট না কাটায় বনি কাপুর মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর হাইকোর্ট বনি কাপুরদের পক্ষে রায় দিয়ে মামলাটি খারিজ করে দেয়। তখন হাইকোর্ট দাবি করে যে, প্রায় চার দশক আগের বিকৃত জমির দলিলকে এখন চ্যালেঞ্জ করা মানে আদালতের মুল্যবান সময় নষ্ট করা। এরপর মামলাটিকে ভিত্তিহীন উল্লেখ করে খারিজ করে দেয় মাদ্রাজ হাইকোর্ট।

এরপরেই হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন আবেদনকারী এম সি শিবকামি, তাঁর ভাই এম সি নটরাজন এবং তাঁদের মা চন্দ্রভানু। বুধবার (১৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি অরুণ পল্লীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে মামলাটি উঠেছে। শুনানি শেষে বেঞ্চ জানায় যে, পরবর্তী শুনানি পর্যন্ত বিতর্কিত জমির উপর বর্তমান অবস্থার কোনও পরিবর্তন করা যাবে না। পাশাপাশি শ্রীদেবীর স্বামী তথা চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা বনি কাপুর এবং তাঁদের দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুরকে আদালতে উপস্থিত হওয়ার একটি নোটিশ পাঠানো হয়েছে। শীর্ষ আদালত উভয় পক্ষকে আইনি লড়াই দীর্ঘায়িত না করে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে বলেছে। প্রয়োজনে হাইকোর্টের কোনও অবসপ্রাপ্ত বিচারককে মধ্যস্থতার জন্যে নিয়োগ করা যেতে পারে। মধ্যস্থতাকারীর সামনে হাজির হয়ে একটি মীমাংসার পথ খুঁজে বের করতে বলা হয়েছে দুই পক্ষকেই। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ ডিসেম্বর। 

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ