জিমন্যাসিয়াম ফড়িং আসছে খুব শিগগিরি

স্টার জলসার নতুন সিরিয়াল  আলতা ফড়িং-র। ফড়িং-র মা রাধারাণী একজন ইটভাটার কর্মী। সেখানে কাজ করেই দিন গুজরান হয় তাদের দুই মা মেয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দারিদ্র, দুঃখ, এবং প্রতিভা যখন এক জায়গায় হয় তখন হাজারো সমস্যার মধ্যেও সেই মানুষের প্রতিভাকে রোখে কার সাধ্যি? এমনই এক গল্প নিয়ে স্টার জলসার পর্দায় আগামী সোমবার, ১০ জানুয়ারি থেকে আসছে ‘আলতা ফড়িং’। এক মা-মেয়ের জীবনের নানা কষ্ট, যন্ত্রণা আর তাঁর মধ্যেই বেঁচে থাকার লড়াই এই নিয়েই গল্প এগোবে স্টার জলসার নতুন সিরিয়াল  আলতা ফড়িং-র। ফড়িং-র মা রাধারাণী একজন ইটভাটার কর্মী। সেখানে কাজ করেই দিন গুজরান হয় তাদের দুই মা মেয়ের।দারিদ্র আর পেটের ভাত জোগাড় করতে হিমশিম খাওয়া মা রাধারাণীর কাছে মেয়ে ফড়িং-র এই প্রতিভা আনন্দ নয় বরং চিন্তা নিয়ে আসে। আর তাই নতুন এই সিরিয়ালের প্রোমোতেই দেখা যাচ্ছে জিমন্যাস্টিক দেখানো ফড়িং-র গালে তাকে সজোরে এক থাপ্পড় বসাতে আর তাঁর সঙ্গে মেয়েকে হুঁশিয়ার করতে আর কোনওদিন সে যেন এমন খেলা না দেখায়।

এর মধ্যেই গ্রামে সতর্কবাণী প্রাকৃতিক দুর্যোগের। সমস্ত কিছু সামলে ওঠার আগেই মা মেয়ে আলাদা হয়ে যায়। জলের তোড়ে ভেসে যায় তাদের ঘর। আর এই ভেসে যাওয়া গ্রামে ফড়িংকে উদ্ধার করতে এগিয়ে আসে শহর থেকে আসা অভ্রদ্বীপ চ্যাটার্জী যিনি পেশায় একজন ব্যাঙ্ককর্মী। বন্যায় আলাদা হয়ে যাওয়া  মাকে খুঁজতে মরিয়া ফড়িং-র জীবনে শুরু হয় অন্য এক লড়াই। ফড়িং-র চরিত্রে দেখা যাবে খেয়ালী মণ্ডল, অভ্রদ্বীপ চ্যাটার্জী-র চরিত্রে রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং রাধারাণীর চরিত্রে দেখা যাবে শাঁওলি চট্টোপাধ্যায়কে। তবে শুধু টেলিভিশনের পর্দায় ফড়িংই নয়। এমন উদাহরণ আমাদের সকলের সামনেই অল্প-বিস্তর থাকে। আমরা আমাদের আশেপাশে এমন অনেক মানুষকে দেখি যারা নিজের বহু প্রতিভা থাকা সত্বেও তা সকলের সামনে তুলে ধরতে পারে না অর্থনৈতিক অবস্থার জন্য। পরিবারের সঙ্গে দুবেলা দুমুঠো খাবার জোগাতে গিয়ে নাজেহাল সেই মানুষগুলির প্রতিভা প্রস্ফুটিত হয়না। আর সেই গল্পই বলতে আসছে টেন্ট সিনেমার প্রযোজনায় পরিচালক- প্রযোজক সুশান্ত দাসের নতুন এই সিরিয়াল ‘আলতা ফড়িং’ স্টার জলসায় প্রতিদিন সন্ধ্যা ৭.৩০টায়। 

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২