ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করুন এই ছবিগুলি দেখে

ভাইবোনের বন্ধন মারামারি থেকে ভালবাসা পর্যন্ত লংটার্ম স্থায়ী। বছরের পর বছর ধরে বলিউডের বিভিন্ন ছবিতে ভাই-বোনের এই সম্পর্ককে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। কী কী সেগুলি?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি পূর্ণিমার দিন ভাই-বোনদের সঙ্গে দেখার জন্যে বেছে নিন ৭ টি বলিউড চলচ্চিত্রকে। আগামিকাল পুরো দিনটাই ভাই-বোনদের সঙ্গে কাটান। আর ছবিগুলি একসঙ্গে দেখুন। বিশেষ দিনে, K3G, করণ অর্জুন, হাম সাথ সাথ হ্যায়-সহ আরও অনেক ছবির নেট থেকে ডাউনলোড করতে পারেন। ভাইবোনের বন্ধন মারামারি থেকে ভালবাসা পর্যন্ত লংটার্ম স্থায়ী। বছরের পর বছর ধরে বলিউডের বিভিন্ন ছবিতে ভাই-বোনের এই সম্পর্ককে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। কী কী সেগুলি?

হাম সাথ সাথ হ্যায়

সূরজ বরজাতিয়া পরিচালিত পারিবারিক ছবিটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল। যেখানে অভিনয় করেছিলেন, মোহনীশ বহল, সলমন খান, সাইফ আলি খান, নীলম, তব্বু, সোনালি বেন্দ্রে। ছবিতে সুন্দরভাবে ভাইবোনদের মধ্যে একতাকে তুলে ধরা হয়েছিল।

করণ অর্জুন

সলমন খান-শাহরুখ খানের করণ অর্জুন ১৯৯৫ সালের একটি ব্লকবাস্টার চলচ্চিত্র। রাকেশ রোশন দ্বারা পরিচালিত ও প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করেছিলেন, রাখি গুলজার, মমতা কুলকার্নি, কাজল, অমরীশ পুরি। সিনেমাটি দুই ভাইকে কেন্দ্র করে নির্মিত, যারা তাঁদের পূর্ব জীবনের প্রতিশোধ নেওয়ার জন্য পুনর্জন্ম লাভ করে।

দিল ধড়কনে দো

জোয়া আখতার পরিচালিত ছবিটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল৷ ছবিতে রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, অনিল কাপুর, শেফালি শাহ, অনুষ্কা শর্মা এবং ফারহান আখতার অভিনয় করেছিলেন৷ পিতামাতার ৩০ তম বিবাহ বার্ষিকীকে উপলক্ষে পুনর্মিলন উৎসব দেখানো হয়েছে ছবিতে। রণবীর এবং প্রিয়াঙ্কা ছবিতে ভাইবোনের ভূমিকায় অভিনয় করে ব্যপক প্রশংসা কুড়িয়েছিলেন।

কাপুর অ্যান্ড সন্স

শাকুন বাত্রা পরিচালিত ছবিটি ২০১৬ সালে মুক্তি পায়। দুই দূরবর্তী ভাইয়ের পুনর্মিলনকে ছবিতে চিত্রিত করা হয়। ছবিতে অভিনয় করেন, সিদ্ধার্থ মালহোত্রা, ফাওয়াদ খান, ঋষি কাপুর, আলিয়া ভাট, রত্না পাঠক শাহ এবং রজত কাপুর।

‘কভি খুশি কভি গম’

করণ জোহরের এভারগ্রীন চলচ্চিত্রগুলির মধ্যে একটি এই ছবি। ২০০১ সালে মুক্তি পায় ছবি। এতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, হৃতিক রোশন, কাজল, করিনা কাপুর খান, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। মুভিতে রোহান (হৃতিক) তার দত্তক নেওয়া ভাই রাহুলকে (এসআরকে) পরিবারে ফিরিয়ে আনতে লন্ডনে যায়। যাঁকে একসময় তাঁর বাবা বেঈমানির বের করে দিয়েছিল বাড়ি থেকে।

রক্ষা বন্ধন

রক্ষা বন্ধন ২০২২ সালে মুক্তি পেয়েছিল। আনন্দ এল. রাই পরিচালিত অভিনয় করেন অক্ষয় কুমার, ভূমি পেডনেকার, সাদিয়া খাতিব, সহজমিন কৌর, স্মৃতি শ্রীকান্ত এবং দীপিকা খান্না। ভাই এবং তাঁর বোনের মধ্যে বন্ধন তুলে ধরেছিল ছবিটি।

ম্যায় হুন না

ফারাহ খান পরিচালিত ছবিটি ২০০৪ সালে মুক্তি পায়। ছবিটিতে শাহরুখ খান, জায়েদ খান, সুস্মিতা সেন, অমৃতা রাও এবং সুনীল শেঠি অভিনয় করেছিলেন। এটি মেজর রাম শর্মার যাত্রা অনুসরণ করে তৈরি।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের