মায়ের পর পরিবারের কাছের মানুষকে হারালেন সুদীপা

ছবিতে শ্বশুরমশাইয়ের হাত ধরে বসে থাকতে দেখা গেল সুদীপাকে। সঙ্গে লিখলেন, “এই যে আমার পাশে হ্যান্ডসাম মানুষটা বসে আছেন তিনি আমার কাছে দেবতাতুল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক শোকের ছায়া ‘রান্নাঘর’-এর রানি সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে। অভিনয়ে তাঁকে বিশেষ দেখা না গেলেও তাঁর পরিচিতি কিন্তু জি বাংলার ‘রান্নাঘর’ অনুষ্ঠানের সঞ্চালনার মাধ্যমেই। যদিও বর্তমানে শোটি শেষও হয়ে গিয়েছে। কিন্তু তাঁর পরিচিতি এখনও রয়েছে। টলিউডের একজন জনপ্রিয় পরিচালকের স্ত্রীও তিনি। সঙ্গে একাধিক ব্যবসাও সামলান সুদীপা। কিন্তু বিগত মাসগুলি জুড়ে একের পর এক শোকের ছায়া সুদীপার পরিবারে। মাস কয়েক আগে জন্মদাত্রী মাকে হারিয়েছেন তিনি। এবার ‘দেবতা’ তুল্য শ্বশুরকে হারালেন তিনি। কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন সুদীপা। বোঝাই যাচ্ছে, সময়টা একদম ভালো যাচ্ছে না তাঁর। বছরের শুরুতেই মাকে হারিয়েছিলেন তিনি।

এবার মৃত্যু কেড়ে নিল সুদীপার শ্বশুরমশাই। সোশাল মিডিয়ায় পারিবারিক একটি ছবি শেয়ার করে নিজেই জানালেন তারকা। ছবিতে শ্বশুরমশাইয়ের হাত ধরে বসে থাকতে দেখা গেল সুদীপাকে। সঙ্গে লিখলেন, “এই যে আমার পাশে হ্যান্ডসাম মানুষটা বসে আছেন তিনি আমার কাছে দেবতাতুল্য। আমার শাশুড়িমা এনাকে বিয়ে করেছেন। খুব মিষ্টি একজন মানুষ। বহুবার আমাকে বকা দিয়েছেন, কিন্তু সেই বকা আমায় আরও মজবুত করেছে।” এরপর শ্বশুরমশাইয়ের কাছ থেকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার কথা জানিয়ে তিনি লেখেন, “এই মানুষটাই আমাকে ম্যানার্স কী, তা শিখিয়েছে, মূল্যবোধ তৈরি করেছে, লড়াই করাও শিখিয়েছে। বাবার চলে যাওয়ার পর ইনিই আমার বাবার ভূমিকা পালন করেছেন। সবসময় হাসিমুখে আমার পাশে থেকেছেন। কিন্তু সেই মানুষটা এখন আর নেই। পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন।

সারাজীবন আমাদের মনের মধ্যে থেকে যাবেন। স্মৃতির মৃত্যু হয় না। দেবতা, তোমায় মিস করব।” চলতি বছরের প্রথম মাসেই সুদীপার মা দীপালি মুখোপাধ্যায় মারা গিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেও মাকে ফিরিয়ে এনেছিলেন তিনি। কিন্ত এই ঘটনার মাস কয়েক যেতে না যেতেই সেরিব্রাল অ্যাটাকে দীর্ঘ দিন ভেন্টিলেশনে ছিলেন সুদীপার মা। কিন্তু শেষ রক্ষা আর হল না। নতুন বছরের শুরুতেই সব লড়াই শেষ করে পরলোকগমন করেন অভিনেত্রীর মা।

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা