টমেটোর লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল সুনীল শেট্টি, মন্দে চলছে তাঁর রেস্তোরাঁর ব্যবসা

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন যে, টমেটোর ক্রমবর্ধমান দাম হওয়ার কারণে তিনি তাঁর রেস্তোরাঁর খাবারেও ব্যবহার করতে পারছেন না টমেটো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বাজারে সব্জির মূল্য আকাশছোঁয়া। কাঁচালঙ্কা থেকে টমেটো, পেঁপে থেকে কুমড়ো সবকিছুর অগ্নিমূল্য। তাতে করে মধ্যবিত্ত জনজীবন একেবারে বিপন্ন। এই মুহূর্তে কাঁচালঙ্কার টাকার অঙ্ক কম হলেও টমেটোর দাম আকাশছোঁয়া। যেখানে অনেক খাবারের মুল উপকরণ টমেটো। তাই অধিকাংশ পরিবারেই এই সব্জি এখন ঢুকছে না। কিন্তু জানেন কী, টমেটোর ক্রমবর্ধমান দাম কেবল মধ্যবিত্ত পরিবারকেই নয়, অভিনেতা সুনীল শেট্টির মতো চলচ্চিত্র তারকাদেরও প্রভাবিত করছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন যে, টমেটোর ক্রমবর্ধমান দাম হওয়ার কারণে তিনি তাঁর রেস্তোরাঁর খাবারেও ব্যবহার করতে পারছেন না টমেটো।

কিছুদিন আগেই রেস্তোরাঁ খোলার বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন সুনীল শেট্টি। সম্প্রতি আজ তকের সঙ্গে একটি চ্যাটে, সুনীল তাঁর খান্দালা ফার্মহাউসে জন্মানো বিভিন্ন ফল এবং শাকসবজি সম্পর্কেও কথা বলেছিলেন। তিনি সর্বদা পরিবেশ সচেতন। এবং সাধারণ জীবনযাপনে বিশ্বাস করেন৷ তিনি আরও বলেন যে, তিনি কিছু নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে সবজি ক্রয় করেন। তাঁর কথায়, “আপনি যদি এই অ্যাপসে সব্জির দাম দেখেন, হতবাক হয়ে যাবেন। এগুলি সমস্ত দোকান এবং বাজারের চেয়ে সস্তা। তবে আমি এই অ্যাপগুলি থেকে অর্ডার করি, সস্তা বলে নয়, বরং তাঁরা তাজা পণ্য বিক্রি করে তাই। এমনকি তারা আপনাকে বলে দেবে যে, তাঁরা কোথা থেকে শাকসবজি কেনেন। সাধারণ মানুষের চেয়েও বেশি সচেতন।” 

“আমিও একজন রেস্তোরাঁর মালিক, এবং আমি সর্বদা সেরা দামের জন্য দর কষাকষি করেছি। কিন্তু টমেটোর দাম বেড়ে যাওয়ায় স্বাদ ও মানের সঙ্গে আপস করতে হয়েছে মানুষকে। আমারও করতে হচ্ছে।” সরকারী তথ্য অনুসারে,টমেটোর দাম বৃদ্ধি পাওয়ার কারণ, উৎপাদনকারী অঞ্চলে অত্যধিক বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায দেশের প্রধান শহরগুলিতে খুচরা টমেটোর দাম প্রতি কেজি ১৫৫ টাকা পর্যন্ত বেড়েছে।

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের