কৃষ্ণভূমি মথুরায় বর্ষবরণে সানি লিওনের অনুষ্ঠানে আপত্তি সাধুদের, চরম আন্দোলনের হুঁশিয়ারি

কৃষ্ণভূমি মথুরায় লীলাখেলা! সানি লিওনের বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে উত্তাল। চরম আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মথুরা-বৃন্দাবনের সাধু-সন্তরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃষ্ণভূমি মথুরায় লীলাখেলা! সানি লিওনের বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে উত্তাল। চরম আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মথুরা-বৃন্দাবনের সাধু-সন্তরা। ভারতের উত্তরপ্রদেশজুড়ে রয়েছে একাধিক হিন্দু ধর্মীয় স্থান। বছরের বিভিন্ন সময়ে মথুরা-বৃন্দাবনে পর্যটকদের ঢল নামে। কৃষ্ণভক্তরা সেখানে উপস্থিত হন। সেই কৃষ্ণভূমিতেই নাকি বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন নীল ছবির নায়িকা সানি লিওনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ সাধু-সন্তরা। আসলে নতুন বছরের আগমন উপলক্ষে উত্তর প্রদেশ জুড়ে নানারকম বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মথুরায় একটি অনুষ্ঠানে পারফরম্যা ন্সের জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে সানি লিওনকে। আর তাতেই আপত্তি জানিয়েছেন সাধু-সন্তরা। তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তারা। সানি লিওনের অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনকে একটি চিঠি লিখে প্রতিবাদের হুমকি দিয়েছেন। যদিও সাধু-সন্তদের হুমকি ও প্রতিবাদের কারণে, ইতিমধ্যেই সানি লিওনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। প্রকৃতপক্ষে, শ্রীকৃষ্ণ জন্মভূমিতে সানি লিওনের অনুষ্ঠান বন্ধের জন্যে প্রথম দাবি তুলে ছিলেন দীনেশ ফলাহারি মহারাজ।

তিনিই মথুরায় সানি লিওনের নববর্ষের আগের কনসার্টের তীব্র বিরোধিতা করেছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল হোটেল ললিতা গ্র্যান্ড এবং হোটেল দ্য ট্রাকে। কিন্তু এই অনুষ্ঠানকে ব্রজভূমিকে কলঙ্কিত করার অভিযোগ তুলেছেন তিনি। এরপরেই সোমবার, (৩০ ডিসেম্বর) সাধু-সন্তরা ‘জিন্দাবাদ, মুর্দাবাদ’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান আর অবিলম্বে অনুষ্ঠান বাতিলের দাবি জানান। দীনেশ ফলাহারি মহারাজ একটি চিঠি লেখেন, গোলোকের এই ঐশ্বরিক ভূমি যোগ, ধ্যান এবং ভজনের ভূমি। এখানে সানি লিওনের অশ্লীল নাচ কিছুতেই অনুমোদিত হবে না। পাশাপাশি সাধুরা আরও যুক্তি দিয়েছেন যে, অশ্লীল ছবিতে জড়িত একজন অভিনেত্রীর আগমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। তাই তারা প্রশাসনের কাছে আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে ছিলেষ। তবে বিতর্ক আরও তীব্র হলে মঙ্গলবার, সানি লিওনের অনুষ্ঠান বাতিল করে পুলিশ প্রশাসন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের