চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শ্বশুরবাড়ির দাবি, আমাকে রাজনীতিতে যোগ দিতে হবে’, গার্হস্থ্য সহিংসতা নিয়ে অকপটে সুরভী

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই টেলি অভিনেত্রী সুরভী তিওয়ারির (Surbhi Tiwari) সঙ্গে গার্হস্থ্য সহিংসতার কথা প্রকাশ্যে এসেছিল। অভিনেত্রী নিজেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, কী ভাবে শ্বশুরবাড়ির লোকজন তাঁর বিয়ের সোনা-গয়না আটক করে রেখেছিলেন। এবং তাঁর স্বামীও তাঁর খরচ বহন করতে চাইছেন না। যেহেতু তিনি অভিনয় জগত থেকে সরে এসে স্বামীর সঙ্গে চলে আসেন সংসার করতে, সেই কারণে আর্থিক দিকটাও তাঁর বন্ধ হয়ে যায়।

এমনকী তিনি ইতিমধ্যেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা করেছেন এবং বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছেন আদালতে। এদিন অভিনেত্রী ফের শিরোনাম হলেন সংবাদের। কারণ এখন তিনি দাবি করলেন যে, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁর সেলিব্রিটি হওয়ার খ্যাতি নষ্ট করে দিতে চাইছেন। বিয়ের তিনবছর পর তিনি তাঁর স্বামী পাইলট প্রবীণ কুমার সিনহার সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করছেন। তবে সুরভীর দাবি, গত মাসের শেষের দিকে তিনি শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানালেও পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। বরং তাঁর শ্বশুরবাড়ির লোকজনেরা তাঁকে এখনও ভয় দেখাচ্ছে। যদিও তিনি ‘সহিংসতা এবং ভয় দেখানো’র জন্য আইপিসির ৪৯৮ A এবং ৩৭৭ নং ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সুরভী-প্রবীণ ২০১৯ সালে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর অভিনেত্রী বুঝতে পেরেছিলেন যে, তাঁর স্বামী তাঁর সঙ্গে মুম্বইতে স্থানান্তরিত হতে আগ্রহী নন। বরং, তাঁর স্বামী উল্টে দাবি করেছিলেন যে, তাঁর পরিবার চায়, যেন সুরভী রাজনীতিতে যোগ দেন। কারণ তাঁর শাশুড়ি “রাজনীতিবিদ হিসাবে ব্যর্থ হয়েছিলেন।” এমনকী প্রবীণ সন্তান নিতেও অস্বীকার করেছিলেন। এছাড়াও সুরভী যোগ করেছেন যে, প্রবীন তাঁদের বিবাহবিচ্ছেদের কাগজপত্রেও স্বাক্ষর করতে অস্বীকার করছেন, তিনি তাঁকে ভরণপোষণ দিতেও রাজি নন। আসলে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা চায় না যে, অভিনেত্রী টেলিভিশনে কাজ করুক।অবশেষে তিনিও তাই করেছিলেন। সবকিছু ছেড়ে দিয়ে স্বামীর সঙ্গে সংসার করতে শুরু করেন। আর আর্থিকভাবে স্বামীর উপর নির্ভরশীল হয়ে পড়েন। সুরভী তিওয়ারি গত ২৫ বছর ধরে অভিনয় করছেন। তিনি কাহানি ঘর ঘর কি, শগুন, কুমকুম, আগলে জনম মোহে বিতিয়া হি কিজো, দিয়া অর বাতি হাম, ইয়াহান মে ঘর ঘর খেলি এবং আরও অনেক ধারাবাহিকের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ