জিম করতে গিয়ে মৃত্যু টেলি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর

মাত্র ৪৬ বছর বয়সে জিমে শরীরচর্চা করার সময়েই আচমকাই বুকের ব্যথায় ভেঙে পড়েন অভিনেতা। আর তখনই মারা যান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের দুঃখের খবর। মাস কয়েক আগেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জিমে ট্রেডমিলে শরীরচর্চার সময়েই আচমকা বুকে ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর আগে পর্যন্ত তিনি কোমাতেই আচ্ছন্ন ছিলেন। টানা ৪০ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে গত সেপ্টেম্বরেই মারা গিয়েছেন তিনি।

ঠিক একইভাবে এদিন প্রয়াত হলেন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী (Siddhaanth Vir Surryavanshi)। তবে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার মতোও সময় দেন নি, মাত্র ৪৬ বছর বয়সে জিমে শরীরচর্চা করার সময়েই আচমকাই বুকের ব্যথায় ভেঙে পড়েন অভিনেতা। আর তখনই মারা যান তিনি। অভিনেতার বাড়িতে, তাঁর সুপার মডেল স্ত্রী আলেসিয়া রাউত এবং তাঁদের দুই সন্তান রয়েছে। যদিও তিনি বলিউডের বড় পর্দার নয়, ছোট্ট পর্দার অভিনেতা ছিলেন। সিদ্ধান্ত বীর সূর্যবংশী, কুসুম, ওয়ারিস এবং সূর্যপুত্র কর্ণের মতো একাধিক শোতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।

তাঁর অভিনয় দক্ষতাও দুর্দান্ত ছিল, যা তাঁকে খুব তাড়াতাড়ি খ্যাতিমান বানিয়ে দেয়। সূত্রের খবর, অভিনেতা একটি জিমে কাজ করার সময় ভেঙে পড়েছিলেন। অভিনেতা জয় ভানুসলী সিদ্ধান্ত বীরের সঙ্গে একটি ছবি শেয়ার করে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি সিদ্ধান্তের একটি ছবি পোস্ট করে লিখেছেন “খুব তাড়াতাড়ি চলে গেলে”। একজন মডেল হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন, সিদ্ধান্ত বীর সূর্যবংশী। যাঁকে মুলত সবাই আনন্দ সূর্যবংশী নামেই চেনেন। তিনি কুসুম ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়াও তিনি অনেক শোতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে কসৌটি জিন্দেগি কে, কৃষ্ণা অর্জুন, কেয়া দিল মে হ্যায়-এর মতো একাধিক শোতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। তাঁর শেষ প্রজেক্টের মধ্যে রয়েছে টিভি শো কিউ রিশতা মে কাট্টি বাট্টি এবং জিদ্দি দিল। সিদ্ধান্ত এর আগে ইরাকে বিয়ে করেছিলেন, যাঁকে তিনি ২০১৫ সালে তালাক দিয়ে দেন। তারপর তিনি ২০১৭ সালে আলেশিয়াকে বিয়ে করেন।

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

ব্যাসন নয় চাল দিয়েই বানান নরম-স্পঞ্জি ধোকলা, জেনে নিন রেসিপি

নমাজ পড়তে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর, চাঞ্চল্য ডোমকলে

নেপালে হড়পা বান থেকে বাঁচতে গাছের ডালে আশ্রয়, তিনদিন পর মায়ের কোলে ফিরল ৮ বছরের খুদে

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক