গুটখা বিজ্ঞাপনের মুখ, এবার আইনী নোটিশ পেলেন সলমন, হৃতিক, টাইগার-সহ ৩ ক্রিকেটার

এদিন এই ৬ জনকে মতিলাল যাদবের পাঠানো আইনি নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে এই গুটখা সংস্থাগুলির সঙ্গে করা বিজ্ঞাপনের চুক্তি তাঁদের বাতিল করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে আইনী কোপে একের পর এক বলিউড তারকা। বর্তমানে তারকাদের অভিনয়ের পাশাপাশি আয়ের অন্যতম মাধ্যম হল, বিজ্ঞাপণ। সেই সমস্ত বিপণনী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন তারকারা। কিন্তু কোন বিজ্ঞাপনের প্রচার আদেউ করা উচিত, কোনটা করা উচিত নয়, সেই বিষয়ে একেবারেই ভাবছেন না। টাকার লোভে একটু ফেমাস হলেই সেই পণ্য সংস্থার মুখ বনে যাচ্ছেন বিখ্যাত তারকারা। আসলে যে ব্র্যান্ডে যত জনপ্রিয় তারকার মুখ থাকবে, সেই পণ্যের বিশ্বাস যোগ্যতা ততটাই বৃদ্ধি পাবে ক্রেতাদের কাছে, এই দৃষ্টিভঙ্গিতেই বিশ্বাসী বিপণনী সংস্থার মালিকরা। কিন্ত তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, সমাজকে আরও ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আর সেই সব গুটখা, তামাকজাত বিজ্ঞাপনের মুখ হয়ে তখনই আইনী নজরে বন্দি হয়ে যান তারকারা। সঙ্গে ভক্তদের কাছ থেকেও আসে চরম বিতর্ক। এর আগে একটি জনপ্রিয় পাণ মশলা বিজ্ঞাপনে অভিনয়ের জন্যে শাহরুখ, অজয় দেবগন এবং অক্ষয় কুমারকে আইনী নোটিশ পাঠানো হয়েছিল। যদিও এই তামাক জাত পণ্যের প্রচারে দর্শকদের বিতর্কের জন্যে অক্ষয় বিজ্ঞাপন থেকে সরে এসেছিলেন।

কিন্তু তবুও তিনি নিস্তার পাননি আইনী কোপ থেকে। এবার একই কারণে আইনী নোটিশ পেলেন সলমান খান, হৃতিক রোশন, টাইগার শ্রফ, কপিল দেব, সুনীল গাভাস্কার এবং বীরেন্দ্র শেওয়াগ। এদিন গুটখা কোম্পানির প্রচারের জন্য হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং সালমান খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাতে বাদ যাননি সাবেক ক্রিকেটার কপিল দেব, সুনীল গাভাস্কার এবং বীরেন্দ্র শেওয়াগও। আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গুটখা কোম্পানির প্রচার। একাধিক গুটখা কোম্পানির বিজ্ঞাপনে মুখ রয়েছে এই সকল তারকাদের বলে অভিযোগ। এই নিয়ে বৃহস্পতিবার লখনউ হাইকোর্টের আইনজীবী মতিলাল যাদব ৬ জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন। কয়েকদিন আগে মতিলাল যাদবের পিটিশনে লখনউ হাইকোর্টের নির্দেশে শাহরুখ খান, অজয় ​​দেবগন এবং অক্ষয় কুমারকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার।

এদিন এই ৬ জনকে মতিলাল যাদবের পাঠানো আইনি নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে এই গুটখা সংস্থাগুলির সঙ্গে করা বিজ্ঞাপনের চুক্তি তাঁদের বাতিল করতে হবে। যদি তারা এটি না করে, তাহলে তারা মতিলাল যাদবের মামলার বিষয়বস্তু হিসাবে তাদের বিরুদ্ধে একটি নতুন পিআইএলও দায়ের করা হবে।এর আগে, শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অজয় ​​দেবগনকে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ পান মসলা সংস্থাগুলির বিজ্ঞাপনের জন্যে নোটিশ জারি করেছিল। এই অবমাননার আবেদনে এই আপিল খারিজ করার জন্য কেন্দ্রীয় সরকারের আইনজীবী লখনউ বেঞ্চে আবেদনও করেছিলেন। কেন্দ্রীয় সরকারের আইনজীবী লখনউ বেঞ্চকে বলেছেন যে সুপ্রিম কোর্টও এই মামলার শুনানি করছে। এ কারণে এই আবেদন খারিজ করা উচিত। বিচারপতি রাজেশ সিং চৌহানের একক বেঞ্চ এই অবমাননার আবেদনটি পাস করেছে। পরবর্তী শুনানির জন্য ৯ মে, ২০২৪ তারিখ নির্ধারণ করা হয়েছে।

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর