প্রায় সাড়ে ৩ বছরের যাত্রা শেষ, থামছে ‘অনুরাগের ছোঁয়া’-র পথচলা, অন্তিম সম্প্রচার কবে?

সাম্প্রতিক টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানেও সম্মানিত হয়েছেন তাঁরা। কিন্তু তার পরেও সঠিক কারণ ছাড়াই বন্ধ হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। তাতেই ক্ষুব্ধ রাহুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ধারাবাহিক মহলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। বিগত ৩ বছর ধরে স্টার জলসার পর্দায় রাজত্ব করে চলেছে এই ধারাবাহিক। পুরোনো অধ্যায় শেষে এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে ধারাবাহিকের। যেখানে নায়িকা দীপার নাতনিদের অধ্যায় দেখানো হচ্ছে। আর নতুন পর্ব শুরু হতেই ধারাবাহিক এক ঝাঁক নতুন মুখের এন্ট্রি হয়েছে। যেখানে আছেন, তিয়াসা লেপচা, রাহুল মজুমদার, ধ্রুবরা। তবে নায়িকার চরিত্রে আছেন স্বস্তিকা ঘোষ। কিন্তু অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায় শুরু হতেই আচমকা বন্ধের ঘোষণা। হ্যাঁ, শনিবার (২২ নভেম্বর) শুটিং করতে এসেই নায়ক রাহুল মজুমদার আচমকা সিরিয়াল বন্ধের খবর পান। তাতেই ক্ষুব্ধ হয়েছেন রাহুল।

তাঁর দাবি, ১০ বছর অভিনয় জীবনে এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হননি তিনি কখনও। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে অভিনেতা জানিয়েছেন, চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে বলেছিল যে, ধারাবাহিকটি এখনও অনেক দিন চলবে। সেই কারণেই অনেক ভাল ভাল কাজ ছেড়ে দিয়ে তিনি এই ধারাবাহিকে কাজ করতে রাজি হয়েছিলেন। তেমন এদিনও শুট করতে এসেছিলেন। তখনই তাঁকে জানিয়ে দেওয়া হয়, শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক। তাতেই হতবাক হয়ে গিয়েছেন অভিনেতা। শুরু থেকেই টিআরপিতে ভাল রেটিং অনুরাগের ছোঁয়ার। শুরুর বেশ কয়েক মাস টিআরপির শীর্ষস্থানে ছিল এই ধারাবাহিক। তবে এখন টিআরপির সেরা পাঁচে না থাকলেও রেটিং ভাল ধারাবাহিক।

এমনকী স্বস্তিকা ঘোষের সঙ্গে রাহুলের কেমিস্ট্রিও দর্শকরা পছন্দ করছেন। সাম্প্রতিক টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানেও সম্মানিত হয়েছেন তাঁরা। কিন্তু তার পরেও সঠিক কারণ ছাড়াই বন্ধ হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। তাতেই ক্ষুব্ধ রাহুল। জানা যাচ্ছে, নভেম্বরের শেষে ধারাবাহিকের শুটিং শেষ হবে। ধারাবাহিকের শেষ সম্প্রচার সম্ভবত ৪ ডিসেম্বর। নায়কের দাবি, বন্ধ হয়ে যাওয়ার মতো কোনও পরিস্থিতিই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ক্ষেত্রে তৈরি হয়নি। তাই আচমকা ধারাবাহিক বন্ধের খবরে তিনি বিরক্ত। তবে ধারাবাহিক অন্দরের খবর, ‘অনুরাগের ছোঁয়া’র জায়গায় আসতে চলেছে স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ