শেষ হল হবু মায়ের হলিউড সফর

Share:

নিজস্ব প্রতিনিধি: হবু মা এখন খুব ব্যস্ত। কিছুদিন আগেই জানান দিয়েছেন শীঘ্রই তিনি মা হতে চলেছেন, কাপুর বংশের বংশধর এখন তাঁর পেটে। গতকাল শাশুড়ি মায়ের জন্মদিনেও তাঁকে হবু দিদা সম্বোধন করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। আর হবু বাবাও এখন ব্যস্ত। কখনো ‘শামশেরা’র প্রোমোশনে আবার কখনো ‘ব্রক্ষ্মাস্ত্র’র। তবে অনেকদিন ধরেই হবু মা দেশের বাইরে। কেন? হলিউড চলচ্চিত্রে ডেবিউ করতে চলেছেন যে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। হ্যাঁ, এতক্ষন বলিউড ডিভা আলিয়া ভাট (Alia Bhatt) এবং তাঁর আগত সন্তান ও তাঁর পরিবার নিয়েই কথা হচ্ছিল। দিন কয়েক আগেই হাসপাতাল থেকে সোনোগ্রাফির একটি ছবি পোস্ট করেই আলিয়া সুখবর দিয়েছিলেন যে, খুব শীঘ্রই তিনি এবং রণবীর (Ranbir Kapoor) মা-বাবা হতে চলেছেন। তবে সন্তানের আসার জন্যে সব কাজকর্ম বন্ধ করে দেবেন তিনি, তা মোটেও নয়।

চুটিয়ে চলছে তাঁর হলিউড চলচ্চিত্রের শ্যুটিং। হ্যাঁ, সম্প্রতি এমনটাই নিজের একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানালেন নায়িকা। ইতিমধ্যেই আলিয়া ভাট তাঁর ডেবিউ হলিউড ফিল্ম ‘হার্ট অফ স্টোন’ (Heart Of Stone)-এর শ্যুটিং শেষ করেছেন। টম হার্পার পরিচালিত আসন্ন স্পাই থ্রিলারে অভিনেত্রী গ্যাল গ্যাডট (Gal Gadot) এবং জেমি ডরনানের (Jamie Dornan) পাশাপাশি অভিনয় করেছেন আমাদের বলিউড ডিভা। গতকাল আলিয়া এই ছবিতে তাঁর লুকের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে সহঅভিনেতাদের সঙ্গেও একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। যার মধ্যে তাঁর শ্যুটিংয়ের একটি দৃশ্যও রয়েছে। ‘হার্ট অফ স্টোন’ নেটফ্লিক্সে মুক্তি পাবে, তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

ছবির শ্যুটিংয়ের জন্যে পর্তুগালে ছিলেন আলিয়া। ছবিগুলি শেয়ার করে আলিয়া বলেছেন, “অবিস্মরণীয় অভিজ্ঞতার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। জুনের শুরুতে, হার্ট অফ স্টোন ছবির শ্যুটিং শুরু হয়েছিল। হার্ট অফ স্টোন – তুমি আমার সম্পূর্ণ হৃদয়। গ্যাল গ্যাডট কে অনেক ধন্যবাদ এবং আমার পরিচালক টম হার্পার, জেমি ডরনান আজ তোমাদের খুব মিস করছি। আমি যা ভালবাসা এবং যত্ন পেয়েছি তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব! আপাতত আমি বাড়িতে আসছি।” ইতিমধ্যেই আলিয়ার পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।আলিয়ার আসন্ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুনের ব্রহ্মাস্ত্র। পাশাপাশি রণবীর সিংয়ের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এর সঙ্গে জি লে জারা (Jee le Zaara) তেও অভিনয় করবেন হবু মা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা