প্রয়াত র‌্যাপার সিধু পৌঁছলেন নিউইয়র্কে, বিলবোর্ডে তাঁকে শেষ শ্রদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত পাঞ্জাবি র‌্যাপার সিধু মুসেওয়ালা (Sidhu moose wala) নিহতে হয়েছেন দিন কয়েক হল। আততায়ীদের তীব্র ৩০ রাউন্ড গুলির বর্ষণে মৃত্যু হয়েছে জনপ্রিয় র‌্যাপারের। সিধু একজন পঞ্জাবের একজন জনপ্রিয় গায়ক ছিলেন, যিনি গোটা বিশ্বব্যাপী নিজের অসাধারণ কন্ঠে এবং র‌্যাপ গানের দ্বারা নিজের নাম প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর হত্যাতে গোটা দেশ এখনও শোকাহত। যদিও যে গ্যাংস্টারের গ্যাংয়ের দ্বারা তিনি নিহত হয়েছেন, অর্থাৎ বিখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, তাঁর দলের লোকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আপাততঃ লরেন্স বিষ্ণোই তিহার জেলে বন্দি। সেখান থেকেই তিনি তাঁর পরবর্তী অপরাধ পরিকল্পনা গুলি করে যাচ্ছেন। যাই হোক, সিধু মুসেওয়ালার মৃত্যুতে শোকাহত বলিউড মহলও। ইতিমধ্যেই সিধুর শেষ কাজও সম্পন্ন হয়েছে। সম্প্রতি প্রয়াত র‌্যাপার এবং গায়ক সিধু মুসেওয়ালাকে শ্রদ্ধা জানাল নিউইয়র্কের টাইমস স্কোয়ার।

সেখানে কয়েকটি বিলবোর্ডে প্রয়াত গায়ক সিধুর মিউজিক ভিডিওর কিছু অংশ বাজিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাল টাইমস স্কোয়ার। আর নিউইয়র্কের বাসিন্দাদের রাস্তায় থেমে সিধুর গানের এই ক্লিপটি ফোনবন্দী করতে দেখা গেল। বিশাল বিলবোর্ডের সিধুর এই মিউজিক ক্লিপের পাশাপাশি তাঁর মায়ের সঙ্গে সিধুর একটি ছবিও প্রদর্শিত হয়েছিল। এই রিল ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা অভিভূত হন এবং প্রয়াত শিল্পীর প্রতি তাঁরাও শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “কেউ আমাদের কিংবদন্তীকে হারাতে পারবে না।” আরেকজন লিখেছেন, “শান্তিতে বিশ্রাম নিন, কিংবদন্তি।” আবার একজন #justiceforsidhumoosewala হ্যাশট্যাগ ব্যবহার করে বিচার দাবি করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

গত মাসে পাঞ্জাবে ২৮ বছর বয়সী এই র‌্যাপারকে গুলি করে হত্যা করা হয়। গত ১১ জুন তিনি ২৯ বছরে পড়েছেন। সরকার তাঁকে দেওয়া নিরাপত্তা তুলে নেওয়ার একদিন পরেই সিধুকে হত্যা করা হয়। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য সন্তোষ যাদবকে পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করেছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা