ভারতের আগেই বিদেশে মুক্তি ‘ডানকি’-র, প্রকাশ্যে ছবির নতুন পোস্টার

পোস্টারে, আমরা শাহরুখ খানের চরিত্রের পেছন দেখা যাচ্ছে, যিনি একজন সৈনিকের পোশাক পরে আছেন। তার হাতে একটি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ অবশ্যই শাহরুখ খানের বছর। বছরের শুরুতেই পাঠান দিয়ে ধামাকেদার এন্ট্রি নিয়েছেন বাদশা। এরপর জওয়ান দিয়ে ভক্তদের হৃদয়ে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন বাদশা। বুঝিয়ে দিয়েছিলেন এই বছর তিনি আর থামছেন না। ৪ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন বলে কথা। তাই তিনি যে বোমা পাঠাবেন সেটাই প্রত্যাশিত। আগামী ডিসেম্বরের ২২ তারিখ মুক্তি পাচ্ছে অভিনেতার এই বছরের শেষ ছবি ‘ডানকি’।

এই ছবির মাধ্যমেই পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে প্রথম সহযোগিতা করছেন নায়ক। মাঝে শোনা গিয়েছিল, দক্ষিণী সুপারস্টার প্রভাসের সালারের সঙ্গে যুদ্ধে নামবে ছবি। তাই ডানকি মুক্তি স্থগিত হতে পারে। কিন্তু সে গুঁড়ে বালি। প্রভাসকে লড়াইয়ে নামতেই হবে শাহরুখ খানের সঙ্গে। জওয়ানের পর, অভিনেতার এই বছরের শেষ ছবি ‘ডানকি’, রাজকুমার হিরানির কমেডি-ড্রামা ২২ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে। আজ, ছবিটির আন্তর্জাতিক মুক্তির পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বোঝা যাচ্ছে যে, ‘ডানকি’ ২১ ডিসেম্বর বিদেশে মুক্তি পাবে। সুতরাং ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ঠিক একদিন আগে ২১ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে মুক্তি পাবে ডানকি। আজ প্রকাশিত হলো ছবিটির আন্তর্জাতিক মুক্তির পোস্টার।

পোস্টারে, আমরা শাহরুখ খানের চরিত্রের পেছন দেখা যাচ্ছে, যিনি একজন সৈনিকের পোশাক পরে আছেন। তার হাতে একটি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র রয়েছে। তার সামনে বিশাল সমতল মরুভূমি। ‘ডানকি’ তে তাপসী পান্নুকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ‘ডানকি’ জিও স্টুডিও, রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি ফিল্মস দ্বারা সমর্থিত। শাহরুখ খান ও তাপসী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বোমান ইরানি। এটি একটি কমেডি চলচ্চিত্র বলে মনে করা হচ্ছে। ‘ডানকি’র শুটিং হয়েছে লন্ডন, বুদাপেস্ট, জেদ্দা ও নিওমে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের