Jayeshbhai Jordaar: বিতর্কের মাঝেই মুক্তি ‘জয়েশভাই জোরদার’ টাইটেল গান

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান! বিতর্কের মাঝেই মুক্তি পেল রণবীরের আসন্ন ছবি ‘জয়েশভাই জোরদার’ এর টাইটেল গান। গতকালই এই ছবির একটি দৃশ্য ঘিরে উঠেছে জোর বিতর্ক। ট্রেলারের একটি দৃশ্যে দেখানো হয়েছে, সন্তান জন্মের আগেই সন্তানের লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে। সেটি রীতিমতন অবৈধ। এই নিয়ে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। তবে ছবির ওই অংশ বাদ পড়বে কিনা তা ছবি রিলিজ হলেই বোঝা যাবে।

তবে এই ছবিতেও রণবীর একজন গুজরাটি পুরুষ চরিত্রে অভিনয় করছেন। একজন সাধারণ এবং বিবাহিত নিরামিষাশী ব্যক্তি তিনি। একদম সাদামাটা লুকেই হাজির হয়েছেন নায়ক এই ছবিতে। তা সত্ত্বেও জয়েশভাইয়ের মধ্যে রয়েছে কিছু বিশেষত্ব। জয়েশভাই জোরদার গানের নাম ‘জোরদার সং’।

আর এই গানে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি এবং কীর্থি সাগাথিয়া। গানটি লিখেছেন, জয়দীপ সাহনি, সুর দিয়েছেন বিশাল এবং শেখর। ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন, দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডে, বোমন ইরানি, রত্না পাঠক শাহ। পরিচালনা করেছেন দিব্যাং ঠাকুর। প্রযোজনার দায়িত্বে আদিত্য চোপড়া। মূলত এই ছবিতে রণবীরকে একটি সাধারণ বিবাহিত পুরুষের ভূমিকায় দেখা গিয়েছে। এই ছবিটির মাধ্যমে ছবিটি সমাজকেও একটি সুন্দর বার্তা দেওয়া হয়েছে।রণবীরের একটি সন্তান থাকা সত্ত্বেও তাঁর স্ত্রী ফের গর্ভাবতী হন এবং রণবীরের বাবা-মা চায় জয়েশভাই এর এবার একটি ছেলে হবে। কিন্তু দেখানো হয় দ্বিতীয় সন্তান ও কন্যা সন্তান হবে তাঁর। বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে এবং সমাজের বাধা ধরা ট্যাবু ভাঙতেই জয়েশভাই এর স্ত্রী সন্তানের জন্ম দেবে। এই নিয়েই গল্প। মুলত কন্যা সন্তানের জীবন বাঁচানোর সংগ্রাম নিয়েই এই ছবিটি। আগামী ১৩ মে এই ছবি মুক্তি পাবে দেশের সব প্রেক্ষাগৃহে। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২