অপেক্ষা শেষ! ৭ বছর পর কপিল শর্মার শোয়ে সুনীল গ্রোভার, কবে থেকে শুরু?

কপিল শর্মা তাঁর দলের সঙ্গে নতুন শো নিয়ে খুব শীঘ্রই ফিরেছেন। নতুন শোটির নাম 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' (The Great Kapil Sharma show'।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দ্য কপিল শর্মা শো’, দেশের অন্যতম বিখ্যাত একটি কমেডি শো। এই শোয়ের ভক্ত মিলিয়ন মিলিয়ন। শুধু দেশে নয়, বিদেশেও অজস্র ভক্ত কপিল শর্মার শোয়ের। আর এই শোয়ের হাত ধরেই জনপ্রিয়তার শিখরে উঠেছেন কৌতুক অভিনেতা কপিল শর্মা। যাই হোক, দিন কয়েক ধরেই জল্পনা চলছিল যে, কপিল শর্মার নতুন সিজনে এবার ভক্তদের জন্যে বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। কারণ আরেক শীর্ষমানের কৌতুক সুনীল গ্রোভার। এই শোয়ের জনপ্রিয়তা যেমন তুঙ্গে, তেমনি শোয়ের ভেতরের খবরও খুব একটা ভাল নয়। কারণ গত সিজনে শোয়ের জনপ্রিয় অনেক মুখকে দেখা যায়নি।

অনেক বকেয়ার জন্যে ছেড়ে দিয়েছেন শো আবার অনেক নির্মাতাদের সঙ্গে মনোমালিন্যের কারণে শো ছেড়ে দেন। যার মধ্যে একজন ছিলেন সুনীল গ্রোভার। এই শোয়ের অন্যতম পিলার ছিলেন তিনি। তাঁর মজার মজার কৌতুক অভিনয় শোয়ের টিআরপি উচ্চতায় নিয়ে যেত। কিন্তু অভিনেতার সঙ্গে ঝামেলার কারণে বহুবছর তাঁকে শোয়ে দেখা যায়নি। এবার ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

কপিল শর্মা তাঁর দলের সঙ্গে নতুন শো নিয়ে খুব শীঘ্রই ফিরেছেন। নতুন শোটির নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ (The Great Kapil Sharma show’। তবে টেলিভিশনে নয়, এবার নেটফ্লিক্সে দেখা যাবে এই শো। এদিন আসন্ন কমেডি শো-এর হাস্যকর টিজার নেটফ্লিক্সের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে প্রকাশ করা হয়েছে। যেখানে অভিনেতা সুনীল গ্রোভারকেও দেখানো হয়েছে। যিনি সাত বছরের দীর্ঘ ব্যবধানের পর কপিলের সঙ্গে পুনরায় মিলিত হচ্ছেন। সুনীল এবং কপিল ছাড়াও, টিজারে কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, রাজীব ঠাকুর এবং অর্চনা পুরান সিং-সহ শো-এর অন্যান্য সদস্যদেরও দেখা গিয়েছে। টিজারে, কপিলকে তার দলের সঙ্গে শোয়ের নাম ঘোষণা করার ধারণা নিয়ে আলোচনা করতে দেখা যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

তখন অর্চনা পুরান সিং টাইমস স্কয়ার, বুর্জ খলিফা এবং বিগ বেনের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় জায়গাগুলিতে ঘোষণা করার পরামর্শ দেন৷ কৃষ্ণা অভিষেক মাঝখানে বলে ওঠেন যে, অনুষ্ঠানটি ভারতীয়, তাই ঘোষণাটিও শুধুমাত্র দ্য গেটওয়ে অফ ইন্ডিয়ার মতোই ভারতে করা উচিত। তারপরে সানগ্লাস এবং কৌতুক পোশাকে শৈলীতে যোগ দেন সুনীল গ্রোভার। গ্রেট ইন্ডিয়ান কপিল শো ৩০ মার্চ থেকে শুধুমাত্র শনিবার নেটফ্লিক্সে সম্প্রচারিত হবে।

 

 

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ