‘ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়নশিপ’এর বিজেতা হলেন ‘Pomedy’ রজত সুদ

যিনি কবিতা আর কমেডিকে সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপিত করতে পারেন। আর রজতের এই কবিতা আর কমেডির যুগলবন্দি তাঁকে 'Pomedy' আখ্যা দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অর্থাৎ ২৭ অগাস্ট শেষ হয়েছে, দেশের জনপ্রিয় কমেডি শো, India’s Laughter Champion-এর প্রথম সিজন। এই সিজনের বিজেতা হলেন দিল্লির রজত সুদ। শেষমেশ জয়ের হাসিটা তিনিই হাসলেন। প্রাইজ হিসেবে পেলেন, ট্রফি এবং সঙ্গে ২৫ লাখ টাকা। একাধিক তাবড় তাবড় প্রতিযোগীদের হারিয়ে শেষমেশ জিত হল, রজত সুদের। তবে রজত কিন্তু, শুধুই কমেডিয়ান হিসাবে পরিচিত নন, তাঁকে ভালোবেসে সবাই ‘Pomedy’ বলেও ডাকেন, যার অর্থ হল, যিনি কবিতা আর কমেডিকে সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপিত করতে পারেন। আর রজতের এই কবিতা আর কমেডির যুগলবন্দি তাঁকে ‘Pomedy’ আখ্যা দিয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Rajat Sood (@rajatsoodpomedy)

এদিকে বহুমুখী প্রতিভা সম্পন্ন রজতের একাধিক গুণ বর্তমান। তিনি একাধারে কবি, লেখক এবং গানও লেখেন। ২০২১ সাল থেকে তাঁর দূরদর্শনের জার্নি শুরু। Sau Karod Ka Kavi-তে অংশ নিয়েছিলেন। সেই শোয়েরও ফাইনাল পর্বের প্রতিযোগী ছিলেন রজত সুদ। তবে India’s Laughter Champion শো রজতকে সাফল্যের দোরগোরায় পৌঁছে দিতে সক্ষম। এই শোতে রজত তাঁর মা-বাবার সামনেই বিজেতা হয়েছেন, যা তাঁর জীবনের অনন্য মুহুর্ত। এই শোয়ের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন লাইগারের তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পান্ডে।

 

View this post on Instagram

 

A post shared by Rajat Sood (@rajatsoodpomedy)

১১ জুন থেকে শুরু হয়েছে India’s Laughter Champion। গোটা দেশের বিভিন্ন বয়সের মানুষ এই শোয়ে হাজির হয়েছিলেন প্রতিযোগী হিসেবে। এই শো শেষ। আগামী ১০ সেপ্টেম্বর থেকে India’s Laughter Champion-এর জায়গায় আসছে নতুন কমেডি শো The Kapil Sharma Show-এর নতুন সিজন। ইতিমধ্যেই এই শোয়ের ট্রেলার প্রকাশ্যে এসেছে। জয়ী হওয়ার পর একটি রজত বলেন, সবটাই যেন স্বপ্নের মতো তাঁর কাছে। এই শোয়ের প্রথমবার মা-বাবার সামনে নিজের প্রতিভা প্রদর্শন করতে পেরে তাঁর জীবন ধন্য। ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করবেন তিনি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২