Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভাগ্যের পরিহাসে এক রাতেই ওলটপালট পৃথিবী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সোমবারই রাতেই নিজের ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার রাতেই সবকিছু ওলটপালট হয়ে গেল। গুরুতর ভাবে অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma)। চিকিৎসকরা জানিয়েছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। আপাতত তিনি কোমায় আছেন। আচমকাই ঐন্দ্রিলার এই অসুস্থতায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন তাঁর প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তবে কঠিন এই লড়াইয়ে ঐন্দ্রিলাকে একা ছাড়েননি তিনি। হাসপাতালে ঐন্দ্রিলার পরিবারের অনান্যদের সঙ্গে উপস্থিত রয়েছেন সব্যসাচীও।

এর আগেও একাবার নয় দুবার মারনবব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। এবং অসম্ভব মনের জোরে দুবারই মৃত্যুকে জয় করেছেন অভিনেত্রী। আর প্রতিবারই জীবনযুদ্ধে ঐন্দ্রিলা পাশে পেয়েছেন সব্যসাচীকে। কিছুদিন আগেও দ্বিতীয়বার ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়েই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঐন্দ্রিলা জানিয়েছিলেন সব্যসাচী কীভাবে তাঁকে লড়াই করার সাহস জুগিয়ে চলেছেন। সোমবার রাতে সব্যসাচীর জন্মদিনেও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ঐন্দ্রিলা। ক্যাপশনে সব্যসাচীকে নিজের বেঁচে থাকার কারন বলেও উল্লেখ করেছিলেন অভিনেত্রী। এরপর মঙ্গলবার রাতেই গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা।

জানা গিয়েছে মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়ার পর ঐন্দ্রিলাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তিনি কোমায় রয়েছেন। অভিনেত্রীর শরীরের একদিকে কোনো সাড় নেই। ৪৮ ঘন্টা না কাটলে এর থেকে বেশি কিছু জানাতে রাজি নন চিকিৎসকরা। তবে বুধবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। অভিনেত্রীর আচমকা এই অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর প্রতিবেশী থেকে স্কুল শিক্ষিকা ও তাঁর অনুরাগী সকলেই। ঐন্দ্রিলার জন্য প্রার্থনা জানানোর পাশপাশি সকলেরই মত অভিনেত্রী লড়াকু মেয়ে। তিনি ঠিক আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন।  অভিনেত্রীর স্কুলের ভূগোলের শিক্ষিকা যেমন বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ঐন্দ্রিলা যে কী শক্ত মনের মেয়ে, তা আমরা যাঁরা ওঁকে চিনি, সকলেই জানি। এই লড়াইয়েও ওঁর জয় হবেই”।

আরও পড়ুনঃ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঐন্দ্রিলা, ভেন্টিলেশনে অভিনেত্রী

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?