‘দাড়ি দেখেই আমার মাথায় বন্দুক ধরে তাঁরা’, আমেরিকা পুলিশের হাতে আটক সুনীল শেট্টি

পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসে, এবং বন্দুকধারীরা আমাকে বলে মাটিতে বসে পড়ো, নইলে গুলি চালাব। আমি জানতাম না কী হচ্ছে। আমি তখন হাঁটু গেড়ে বসে পড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০১ সালের ৯ নভেম্বর ছিল আমেরিকার কালো দিন। সন্ত্রাসবাদীদের আক্রমণে মাতিতে মিশে যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ঠিক সময়ে সন্ত্রাসীদের খপ্পরে পড়েছিলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টিও। তাঁর মাথায় রীতিমতো বন্দুক তাক করে তাঁর হতে পরানো হয়েছিল হাতকড়া। জীবনটা প্রায় শেষই হয়ে যাবে ভেবেছিলেন সুনীল শেট্টি, এমন পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে এসেছিলেন আইকনিক অভিনেতা? ৯/১১ হামলার সময় কর্মসূত্রে আমেরিকায় ছিলেন সুনীল শেট্টি। তখন ‘কাঁটে’ ছবির অভিনয়ে ব্যস্ত ছিলেন সুনীল। শুধুমাত্র চেহারার কারণে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের বন্দুকের মুখে পড়েছিলেন। ঘটনাটি ৯/১১ হামলার কয়েকদিন পরে ঘটেছিল। সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে পুলিশ তাঁকে সন্ত্রাস ভেবে হাতকড়া পরানো হয়েছিল।

সেদিনের সেই তিক্ত অভিজ্ঞতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাগ করে নিলেন সুনীল শেট্টি। অভিনেতার কথায়, ছবিটির জন্য অভিনেতাকে চোয়ালভর্তি দাড়ি রাখতে হয়েছিল। সেই সময়ে লস অ্যাঞ্জেলেসের হোটেল কক্ষে চাবি ভুলে গিয়েছিলেন, যার পরে তিনি একজন আমেরিকান ব্যক্তির সাহায্য চেয়েছিলেন, এরপরেই ওই ব্যাক্তি চেঁচিয়ে ওঠেন। পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। অভিনেতা স্মৃতি স্মরণ করে বলেন, “পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসে, এবং বন্দুকধারীরা আমাকে বলে মাটিতে বসে পড়ো, নইলে গুলি চালাব। আমি জানতাম না কী হচ্ছে। আমি তখন হাঁটু গেড়ে বসে পড়ি। তাঁরা আমাকে হাতকড়া পরায়। বন্দুক আমার মুখে দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ আমার মুখভর্তি দাড়ি ছিল। সম্ভবত ওই লুকের জন্যেই পুলিশ আমাকে সন্ত্রাসী ভেবে বসে।”

এরপর অভিনেতা জানান, তখনই তাঁর চলচ্চিত্র প্রযোজনা দল ঘটনাস্থলে পৌঁছয় এবং হোটেলের একজন পাকিস্তানি ব্যক্তি তাঁকে চিনতে পারেন। এবং সে পুলিশকে বলে যে, তিনি একজন অভিনেতা। হোটেলের সকলের সামনে অভিনেতাকে অপদস্থ হতে হয়। তিনি জানেনই না আদেউ কী হচ্ছে? এরপর তাঁর ইউনিটের সদস্যরা পুলিশকে অনেকবার বোঝালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কাজের ক্ষেত্রে, অভিনেতাকজ পরবর্তীতে কেশরী বীর ছবিতে দেখা যাবে, যেখানে তার সহ-অভিনেতা সুরজ পাঞ্চোলি, বিবেক ওবেরয়, আকাঙ্ক্ষা শর্মা এবং অন্যান্যরা অভিনয় করবেন।

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান