ছোটপর্দায় কামব্যাক করেই মাধুরীর গানে ঠুমকা মনামীর, কোথায় দেখা যাবে নায়িকাকে?

সেখানেই গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। এককালে ছোটপর্দা থেকেই তাঁর হাতেখড়ি হলেও এখন তিনি রুপোলি পর্দা কাঁপাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকদিন হল, ধারাবাহিক থেকে মুখ ফিরিয়েছেন তিনি! এখন তিনি ব্যস্ত ওয়েবসিরিজ, নিজের মিউজিক অ্যালবাম, এবং ছবির কাজে। গতবছর ‘আইলো উমা বাড়িতে’ মিউজিক অ্যালবামটি প্রকাশ করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। বয়স প্রায় ৪০ বছরের কাছাকাছি, কিন্তু রুপ-সৌন্দর্য্যে বয়স কুড়ির যুবতীকেও গোল করতে পারেন তিনি। যেমন অভিনয়ে, তেমনি নাচে, উভয় দক্ষতায় তাঁর জুড়ি মেলা ভার। তাঁকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল, ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকে। উৎসবের রেশ প্রতিটি ধারাবাহিকের অন্দরেও ঢুকে গিয়েছে, মোটামুটি প্রতিটি ধারাবাহিকে দেখানো হচ্ছে উৎসবের স্পেশাল পর্ব। স্টার জলসায় রবিবার দেখানো হবে দিওয়ালি ধামাকা।

আসর বসবে ‘কথাকলির’ শ্বশুর বাড়িতে। আর সেখানেই গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। এককালে ছোটপর্দা থেকেই তাঁর হাতেখড়ি হলেও এখন তিনি রুপোলি পর্দা কাঁপাচ্ছেন। রবিবার স্টার জলসায় দেখা যাবে দিওয়ালি স্পেশাল এপিসোড ‘কথা আলোর ফুলঝুরি’। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই বহুদিন পর ছোটপর্দায় কামব্যাক করছেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা মনামি ঘোষ। বহুদিন পর আবারও বাংলা টেলিভিশনের দর্শকরা তাঁকে দেখতে পাবেন।

শোনা যাচ্ছে, মাধুরী দীক্ষিতের ‘আজা নাচলে’ গানের ছন্দে কোমর দোলাবেন মনামী। ‘সাতকাহন’ সিরিয়ালের মাধ্যমেই সিরিয়ালে সফর শুরু করেন মনামী। তাঁর উল্লেখযোগ্য সিরিয়ালগুলি হল, ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’, ‘পুন্যি পুকুর’, ‘ইরাবতীর চুপকথা’র মতো। এরপর কেটে গিয়েছে অনেকদিন। অবশেষে ছোটপর্দার দুনিয়াতে কামব্যাক করলেন অভিনেত্রী। যদিও একটি ডান্স রিয়েলিটি শো-এর দুই মরসুমের বিচারক হিসেবে কাজ করছেন। তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ সিনেমায়। যেখানে তিনি কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। আগামীতে তাঁকে দেখা যাবে ‘ফণীবাবু যুগ যুগ জিও’ সিনেমায়। যেখানে তাঁর নায়ক শুভাশিস মুখোপাধ্যায়।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী