ম্রুণাল ঠাকুরের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন এই বাঙালি অভিনেতা, কে? দেখুন

দুলকার সলমন ও ম্রুণাল ঠাকুরের সঙ্গে 'সীতা রমণ' ছবিতে থাকছেন যিশু। ছবির চিত্রনাট্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন যিশু, এমনটাই জানা যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেসব বাঙালি অভিনেতাকে কাজ করতে দেখা যাচ্ছে তাঁদের মধ্যে অন্যতম হলেন যিশু সেনগুপ্ত। বলিউডে তো বটেই একইসঙ্গে তামিল, তেলেগু ছবিতেও সমানভাবে কাজ করছেন যিশু। একসময়ে নিজের জায়গায় অর্থাৎ টালিগঞ্জে সমাদর পাননি যিশু। কিন্তু নিজের দক্ষতায় একটা সময়ের পর নিজের দক্ষতায় ফিল্মি দুনিয়ায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। তাঁকে ফিরিয়ে দেওয়ার তাই ক্ষমতা রাখে না বলিউড বা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। 

সাম্প্রতিককালে তাঁকে দেখা গিয়েছে দক্ষিণের বিভিন্ন সিরিজে। শুধু তাই নয় এর পাশাপাশি  করিশ্মা কাপুরের সঙ্গেও স্ক্রিন শেয়ার করছেন তিনি। ‘ব্রাউন’ সিরিজে দেখা যাবে অন্যান্য অভিনেতাদের সঙ্গে যিশুকেও। এবার দুলকার সলমন ও ম্রুণাল ঠাকুরের সঙ্গে ‘সীতা রমণ’ ছবিতে থাকছেন যিশু। ছবির চিত্রনাট্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন যিশু, এমনটাই জানা যাচ্ছে। হানু রাঘাবাপুড়ির পরিচালনায় এই ছবি মুক্তি পাবে ৫ অগাস্ট।

যিশু ছাড়াও এই ছবিতে রয়েছেন সুমন্ত, রশ্মিকা মন্দনা, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজের মত অভিনেতারা। বলে রাখা ভালো বলিউডে ‘থালাইভি’ ছবিতেই শেষ কাজ করেছেন যিশু। বাংলা ছবিতে তাঁকে দেখা গেছে শেষ উইন্ডোজের প্রযোজনায় ‘বাবা বেবি ও’ ছবিতে। সিঙ্গল ফাদারের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। এবং এই ছবিতে টেলিভিশনের জনপ্রিয় মুখ সোলাঙ্কির সঙ্গে জুটি বেঁধেছিলেন যিশু। এরপর ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘মেঘ পিওন’ ছবিতে দেখা যাবে যিশুকে। এর পাশাপাশি থাকবে এই ছবিতে শুভশ্রী ও আবির। ছবিতে যিশুর স্ত্রী এর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে।   

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক