‘রণবীর জুতো পরে মন্দির নয়, বরং একটি প্যান্ডেলে প্রবেশ করেছেন’: অয়ন মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৫ জুন মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’ এর ট্রেলার। আর এই ট্রেলারটি উন্মোচনের পরেই ইন্টারনেট দু ভাগে বিভক্ত হয়ে পড়ে। যদিও এই সিনেমাটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই পরিচালকের প্রশংসায় একেবারে পঞ্চমুখ নেটিজেনরা। এখনো পর্যন্ত বলিউডে এমন দুর্দান্ত এডিটিং এর চলচ্চিত্র কেউ তেমন করেন নি, তাই আলাদা কিছু চেষ্টা করার জন্য চলচ্চিত্র নির্মাতার দারুণ প্রশংসা করেছেন সবাই। তবে সম্প্রতি এই ট্রেলার দেখেই নেটিজেনদের একাংশ তীব্র কটাক্ষ শুরু করেছেন।

কেননা এই ট্রেলারের একটি নির্দিষ্ট দৃশ্যে দেখানো হয়েছে, রণবীর মন্দিরের ঘণ্টা বাজাচ্ছেন জুতো পরে। আর একদল নেটিজেনরা এই দৃশ্যটি লক্ষ্য করা মাত্রই হ্যাশট্যাগ ‘বয়কট ব্রহ্মাস্ত্র’এর কমেন্ট করেছেন, যা নিয়ে টুইটারে এই ছবির বয়কটের দাবি উঠেছে। এমনকী এই দৃশ্যে নেটিজেনদের একটি অংশের কাছ থেকে অনেক মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে। আর এবার এই বিষয়ে মুখ খুললেন এই ছবির পরিচালক অয়ন মুখার্জি। একটি দীর্ঘ পোস্ট করে, তিনি সবার ভুল ধারণাগুলি পরিষ্কার করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এটি মন্দির নয়, ছবিতে যে দৃশ্যটি দেখানো হয়েছে সেটি আধতে মন্দির নয়, রণবীর মন্দিরের পরিবর্তে জুতা পরে একটি প্যান্ডেলে প্রবেশ করেছিলেন।

অয়ন মুখোপাধ্যায়, রণবীর কাপুরের জুতা পরা মন্দিরের ভেতরে ঘণ্টা বাজানোর নির্দিষ্ট দৃশ্যটির চারপাশে যে কটাক্ষ বার্তা আবর্তিত হচ্ছে, সেই ভুল ধারণাটি পরিষ্কার করে বলেছেন, “আমাদের সম্প্রদায়ের কিছু লোকেদের কাছে আমাদের এই ছবির ট্রেলারের একটি দৃশ্যের কারণে মন খারাপ, রণবীর জুতা পরে মন্দিরের ঘন্টা বাজাচ্ছেন। তবে আমাদের সিনেমায়, রণবীর মন্দিরে নয়, একটি দুর্গা পূজা প্যান্ডেলে প্রবেশ করছেন, আর সেখানেই ঘন্টা বাজাচ্ছেন। আমার নিজের পরিবার ৭৫ বছর ধরে একই ধরনের দুর্গা পূজা উদযাপনের আয়োজন করে আসছে! আমি তখন থেকেই এর অংশ ছিলাম। আমার শৈশব। আমার অভিজ্ঞতা বলে, আমরা শুধুমাত্র আমাদের জুতা খুলি, যেখানে দেবী আছেন, ঠিক সেই সময়ে। কিন্তু যখন আমরা প্যান্ডেলে প্রবেশ করেন তখন কিন্তু আমরা জুতো খুলি না।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত ভাবে মনে করি, যে এই চিত্রটি নিয়ে যারা বিরক্ত হয়েছেন তাঁর কাছে পৌঁছিয়ে তাঁদের ভুল ধারণা মিটিয়ে দেওয়া দরকার। ব্রহ্মাস্ত্র ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যকে সম্মান করে এই সিনেমাটি তৈরি করেছি।” ব্রহ্মাস্ত্র ট্রিলজি একটি তিন-অংশের ফিল্ম ফ্র্যাঞ্চাইজি। গত ১৫ জুন ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছিল। আয়ান মুখার্জির পরিচালনায়, ব্রহ্মাস্ত্রে রণবীর কাপুর এবং আলিয়া ভাট ছাড়াও অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন অভিনয় করছেন। এছাড়া শোনা যাচ্ছে, এই প্রকল্পে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের একটি ক্যামিও রয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা