দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার সমকামী চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে বাংলা সিনেমার সবচাইতে দক্ষ অভিনেতাদের মধ্যে একজন হলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যিনি বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই এক্কেবারে রাজত্ব করে চলেছেন। শোনা যাচ্ছে, সম্প্রতি তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নাম লিখিয়েছেন। এই অভিনেতা বাংলা সিনেমা এবং মুম্বাই উভয় ক্ষেত্রেই সবচেয়ে বেশি চাওয়া-পাওয়া অভিনেতাদের মধ্যে রয়েছেন। কয়েকটি হিন্দি ছবিতেও তাঁর অভিনয় নজরকাড়া ছিল। ইতিমধ্যেই তিনি তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে হিন্দি দর্শকদেরও হৃদয় জয় করে নিয়েছেন। যদিও কলকাতায় ফিরে তাঁর একাধিক কাজের প্রতিশ্রুতির কারণে, তাঁকে বলিউডের অনেক প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। তবে এবার শাশ্বত চ্যাটার্জি ভক্তদের জন্য একটি বিস্ময়কর খবর অপেক্ষা করে আছে।

শোনা যাচ্ছে, এই প্রথম, তিনি একটি আসন্ন জাতীয় প্রকল্পে সমকামী চরিত্রে অভিনয় করতে চলেছেন৷ হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। ‘তিরান্দাজ শবর’ অভিনেতা ‘দ্য নাইট ম্যানেজার’-এর হিন্দি রিমেকে প্রধান ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ছবির বিষয়ে একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, “হ্যাঁ, আমি এই প্রকল্পে একটি আকর্ষণীয় ভূমিকা পালন করছি। আমার চরিত্রটি একজন সমকামী ব্যক্তির, যে তাঁর যৌনতার সাহায্যে সত্য তুলে ধরে। আর এই ছবিতে আমি অনিল কাপুর, শোভিতা ধুলিপালা এবং আদিত্য রায় কাপুরের মতো সেরা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। আমরা ইতিমধ্যে শ্রীলঙ্কা, সিমলা এবং রাজস্থানে শুটিং করেছি, যা খুবই মজাদার রাইড ছিল।”

এছাড়া শাশ্বতকে অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ এবং রাজ কুমার সন্তোষীর ‘ব্যাড বয়’ চলচ্চিত্রে দেখা যাবে। এছাড়াও তিনি দীপিকা পাড়ুকোন এবং প্রভাস অভিনীত ‘প্রজেক্ট কে’-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর শেষ বলিউড আউটিং ছিল কঙ্গনা রানাউতের ‘ধাকড়’ যেখানে তাঁকে কঙ্গনার চরিত্রের মেন্টর হিসেবে দেখা গিয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ