চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলতি সপ্তাহেও সিংহাসন হাতছাড়া ‘জগদ্ধাত্রী’র! সূর্য-দীপার পুনর্মিলন করল বাজিমাত

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। মানেই সিরিয়ালের ভাগ্য নির্ণয়ের দিন। সপ্তাহজুড়ে কে কেমন পারফরম্যান্স করল তা দেখার দিন, কে এগলো এবং কে পিছলো সবাই জানার দিন। বছরের দ্বিতীয় সপ্তাহে জয়ের মুকুট কে ছিনিয়ে নিল স্টার জলসা নাকি জি বাংলা? সেটাই এখন জানার পালা। টিআরপির ফলাফল জানার জন্যে দর্শকদেরও উত্তেজনার শেষ নেই। চলতি বছরেই প্রথমেই জি বাংলা এবং স্টার জলসায় এসেছে এক ঝাঁক ধারাবাহিক। নতুনকে স্বাগত জানাতে কোনও কোনও ধারাবাহিক অল্প বয়সেই বিদায় নিয়েছে। তবে নতুন বছরের দ্বিতীয় টিআরপি (TRP Ratings) তে চমকের শেষ নেই। এক্ষেত্রে স্টার জলসা করেছে বাজিমাত। সেরার সেরা হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে এইবারও অল্পের জন্য সেরার সেরার তাজ হাতছাড়া হল ‘জগদ্ধাত্রী’র। গতসপ্তাহ থেকেই সূর্য-দীপা এক নম্বরে। কাউকে ধারে কাছে আসতেই দিচ্ছে না। সোনা-রূপা কে, এবং দীপা-সূর্যর পুর্নমিলন নিয়ে প্রোমো সামনে আসতেই টিআরপি হু হু করে বাড়ছে। তাঁদের মিল দেখার জন্যে উত্তেজিত দর্শক। এই সপ্তাহে সেরার পরেই স্থান ‘জগদ্ধাত্রী’। তিন নম্বরস্থানে উঠে এল জি বাংলার ‘খেলনা বাড়ি’। চার নম্বরে গৌরী-ঈশানের প্রেম। পঞ্চম স্থান ধরে রাখল পঞ্চমী ও বাংলা মিডিয়াম।

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.২) (STAR JALSA)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৯) (ZEE BANGLA)

তৃতীয়- খেলনা বাড়ি (৮.১) (ZEE BANGLA)

চতুর্থ- গৌরী এলো (৮.০) (ZEE BANGLA)

পঞ্চম- বাংলা মিডিয়াম (৭.৭) (STAR JALSA), পঞ্চমী (৭.৭) (STAR JALSA) (ZEE BANGLA)

ষষ্ঠ- নিম ফুলের মধু (৭.৬) (ZEE BANGLA)

সপ্তম- মিঠাই (৭.০) (ZEE BANGLA)

অষ্টম- আলতা ফড়িং (৬.৯) (STAR JALSA)

নবম- গাঁটছড়া (৬.৭) (STAR JALSA), রাঙা বউ (৬.৭) (ZEE BANGLA)

দশম- এক্কা দোক্কা (৬.৪) (STAR JALSA)

এক নজরে নন-ফিকশনের টিআরপি তালিকা-

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৬.৩)

ডান্স ডান্স জুনিয়র ৩ (৫.৪)

সারেগামাপা (৫.৪)

ঘরে ঘরে জি বাংলা (১.৬)

গত সপ্তাহের মতো ‘মিঠাই’-এর সংগ্রহে ৭.০ নম্বর। অন্যদিকে ‘মন দিতে চাই’ প্রথম সপ্তাহেই ২.০ নম্বর পেয়ে স্লট জিততে ব্যর্থ।

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ