শিশুদিবসে ফেলে আসা শৈশবের স্মৃতির সরণী ধরে হাঁটলেন টলি তারকারা

শিশুদিবসে ফেলে আসা শৈশবের স্মৃতির সরণী ধরে হাঁটলেন টলি তারকারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ শিশু দিবস। সারা দেশ জুড়ে দিকে দিকে পালিত হচ্ছে এই দিন। পিছিয়ে নেই টলি পাড়াও। এই দিন ফেলে আসা শৈশবকে আরও একবার স্মরণ করলেন টালিগঞ্জের তারকারা। 

শিশুদিবসে নিজের মেয়েবেলার স্মৃতি রোমন্থন করলেন অর্পিতা চট্টোপাধ্যায়। শিশু অর্পিতার সঙ্গে পরিচয় ঘটালেন তিনি তাঁর দর্শকদের। ক্যাপশনে লিখলেন, শৈশব সবসময় মধুর ও আনন্দের। আজকের দিনে আমার ছোটবেলার একটা খুব প্রিয় ছবি তোমাদের সাথে শেয়ার করলাম।

রাজঘরনী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন নিজের নয় বরং ছেলে ইউভানের একটি সাদাকালো ছবি তাঁর ইন্সটা হ্যান্ডেলে শেয়ার করে  জওহরলাল নেহরুর বিখ্যাত উক্তিটি লিখেছেন তাঁর ক্যাপশনে। 

তরুণ তুর্কী অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। স্টারকিড হয়েও ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি নিজের অভিনয় দক্ষতায় তৈরি করেছেন। এদিন শিশুদিবসে নিজের ছোটবেলার ছবি শেয়ার করেলন ইন্সটায় ঋতব্রত। এখানেই শেষ নয়। অই একই পোজ দিয়ে এই সময়ের ছবিটিও আপলোড করেছেন তিনি। 

মায়ের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে আবেগঘন অভিনেত্রী অনিন্দিতা বোস। টাইমমেশিনে চড়ে ছোটবেলায় সফর করতে চেয়েছেন অনিন্দিতা। 

পরদার দীপু ওরফে রোহন বরাবরই পরিবার নিয়ে থাকতে বেশি ভালোবাসেন। নানা সময়ে  তাঁর ইন্সটায় পারিবারিক ছবি দেখা যায়। তবে শিশুদিবসে আরও খানিক শিশু হওয়ার সাধ মনে জাগল তাঁর। খুদে তবলাবাদক রোহনকে দেখলেন দর্শক। 

ভাইয়ের সঙ্গে নানা সময়ে খুনসুটির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন শ্রীমা। এবার ছোটবেলায় সমুদ্র সৈকতে ভাইয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি এদিন নিজের ইন্সটা হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। 

অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এই প্রজন্মের উঠতি নায়িকা ও অভিনেত্রী। রিল ও রিয়েল দুই লাইফেই সে যথেষ্ট জনপ্রিয় ও দর্শকের কাছে মিষ্টি এক অভিনেত্রী। শিশুদিবসে নিজের ছোতবেলার ছবি শেয়ার করে স্মৃতিচারণা করলেন স্বস্তিকা। একমাথা ঝাঁকড়া চুল। আর এখনকার মতই মিষ্টি সেই হাসিতে চুলেছেন তাঁর ফ্যানেরা। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২