বলিউড পেরিয়ে টলিউডেও ডেঙ্গুর হানা, আক্রান্ত সোনাদা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মাত্র কয়েকদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলিউড ভাইজান সলমন খান অসুস্থতার কারণে বিগ বসের শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে। এবার বলিউড পেরিয়ে টলিউডেও ডেঙ্গুর হানা। ডেঙ্গু (Denguie) আক্রান্ত হলেন টলিউডের সোনাদা অর্থাৎ আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সদ্য পুজোতে মুক্তি পেয়েছে আবির চট্টোপাধ্যায় অভিনীত “কর্ণসুবর্ণের গুপ্তধন”। সোনাদা সিরিজের তৃতীয় ছবি এটি। পুজোতে মুক্তি পাওয়া সব বাংলা ছবিকে টেক্কা দিয়ে বক্স অফিসে প্রায় ২ কোটি টাকার ব্যাবসা করে আবির চট্টোপাধ্যায় অভিনীত “কর্ণসুবর্ণের গুপ্তধন”। কিছুদিন আগেই ছবির সেলিব্রেশন পার্টিতেও দেখা যায় আবিরকে। পাশপাশি বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীর বাড়িতে বিজয়া সম্মেলনীতেও উপস্থিত ছিলেন অভিনেতা। এরপরই বুধবার অভিনেতার অসুস্থতার খবর পাওয়া যায়।

অভিনেতার পরিবারের পক্ষ্য থেকে জানা গিয়েছে রবিবার থেকেই জ্বরে আক্রান্ত আবির। অসুস্থ হওয়ার পরেই চিকিৎসকের পরামর্শ নেন অভিনেতা। চিকিৎসকের পরামর্শ মতই সোমবার অভিনেতার রক্তপরীক্ষা করা হয়। এরপর সোমবার রাতে তাঁর রক্তপরীক্ষার রিপোর্ট আসে। রিপোর্টে দেখা যায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন আবির। অভিনেতার পরিবারের পক্ষ থেকে আরও জানা গিয়েছে আপাতত জ্বর নেই তাঁর। তবে শরীর বেশ দুর্বল। চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা।

উল্লেখ্য এই মুহূর্তে বাংলা গানের রিয়্যালিটি শো সা রে গা মা পা তে সঞ্চালকের ভুমিকা পালন করছেন আবির চট্টোপাধ্যায়। রিয়্যালিটি শোয়ের কর্তৃপক্ষের পক্ষ্য থেকে জানা গিয়েছে দীপাবলির কারনে ছুটি থাকায় কিছু এপিসোডের শুটিং এগিয়ে রাখা আছে। পাশপাশি আবির সুস্থ হয় উঠলেই পরবর্তী পর্ব গুলির শুটিং হবে বলে জানিয়েছে রিয়্যালিটি শোয়ের কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ অসুস্থ বলিউড ভাইজান, বিগবস থেকে বিরতি অভিনেতার

মুক্তির আগেই রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভিডিও ভাইরাল

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা