আইনি পথে ডিভোর্স জিতু- নবনীতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৩ সালে সামনে এসেছিল জিতু-নবনীতার বিবাহ বিচ্ছেদের কথা। অনেকেই ভেবেছিলেন মান-অভিমানের পালা মিটিয়ে আবার হয়তো এক হবে সকলের প্রিয় জিতু- নবনীতার জুটি। এবার সকলের আশা আকাঙ্খা মিথ্যে করে  আইনি পথে তাদের দুজনের মধ্যে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হল।  

গতবছর ২০২৩ সালে জুন মাসে নবনীতা ফেসবুকে পোস্ট করে তাদের বিবাহবিচ্ছেদের কথা জানান। আর সেই সময় জিতু কমল  বিদেশে শুটিং কাজে ব্যস্ত ছিলেন।  তবে নবনীতা দাসের সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের পোস্ট ঘিরে  শুরু হয় চর্চা। অনেকেই ভেবেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে তাদের দূরত্ব কমবে। তবে শেষ পর্যন্ত সেই দূরত্ব কমার বদলে বাড়তে শুরু করে। জানা গিয়েছে, গত ১৭ই নভেম্বর  তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

তবে বিবাহ বিচ্ছেদের পরেও এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি এই টলি দম্পতি। বিবাহবিচ্ছেদের কথা নবনীতা জানলেও আইনগতভাবে  ডিভোর্স নিয়ে কোন মন্তব্য করেনি অভিনেত্রী । বর্তমানে ‘বিয়ের ফুল’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত নবনীতা। তবে এই বিবাহ বিচ্ছেদ নিয়ে জিতু কোন মন্তব্য না করে বলেন,’আমি সিঙ্গল।‘

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা।  এই চার বছরে ক্যারিয়ারে  তাদের অনেক ওঠা-নামা এসেছে। তবুও তারা একের ওপরের হাত শক্ত করে ধরে ছিলেন। তবে কি করে এই মিষ্টি সম্পর্কের মধ্যে ভাঙন ধরল তা এখন পর্যন্ত অধরা।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২