‘ঠাকুর রামপ্রসাদ’কে হারাতে মিঠাইয়ে এলো দুর্দান্ত প্রোমো, শুরু হচ্ছে ‘মিঠির মহাবিবাহ সপ্তাহ

সম্প্রতি শোনা গিয়েছে এপ্রিল নয়, আরও একমাস মেয়াদ বেড়েছে ‘মিঠাই’-এর। কিন্তু যা মনে হচ্ছে এই বছরটা টিকে যাবে মিঠাই-সিদ্ধার্থের মিঠাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক সিরিয়াল শেষের ইঙ্গিত। তার মধ্যেই একেবারে জমিয়ে দাপট দেখিয়ে চলেছে জি বাংলার মিঠাই। ২ পেরিয়ে ৩ বছরে যাত্রা করছে এই ধারাবাহিকতায় তবুও তাকে হারানোর সাধ্য বোধহয় কারুরই নেই। কিছুদিন টিআরপি থেকে দূরে সরে থাকলেও ফের পুরোনো মেজাজে ফিরেছে মিঠাই রানি। অনেকদিন মিঠাইয়ের চরিত্রকে গল্পে দেখা যায়নি। দর্শকদের দাবিতে মিঠাইয়ের চরিত্র ফিরতেই টিআরপিতে স্থান পাকা হয়ে গিয়েছে মিঠাই রানীর। অন্যদিকে বিরোধী চ্যানেলের একই টাইম স্লট ‘বালিঝড়’ ধারাবাহিক কে একেবারে ঝোড়ো কাকের মতো উড়িয়ে দিয়েছে মিঠাই রানী। সেই জায়গায় আগামী সোমবার থেকে স্টার জলসার শুরু হচ্ছে ‘রামপ্রসাদ’, ঠিক তার আগেই সামনে এল ‘মিঠাই’-এর নতুন প্রোমো। আর সেই প্রোমো দেখে একেবারে তৃপ্তি খুঁজে পেয়েছেন মিঠাই ভক্তরা।

রামপ্রসাদকে টেক্কা দিতেই যে, মিঠাই- কে একেবারে ঢেলে সাজানো হচ্ছে তা বলাই বাহুল্য! সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘মিঠির মহাবিবাহ সপ্তাহ’। হ্যাঁ, সিদ্ধার্থকে ডিভোর্স দিয়ে মিঠাই ম্যামকে তাঁর সংসারে ফিরিয়ে দিয়েছেন মিঠি। কিন্তু মিঠির দায়িত্ব সিদ্ধার্থের কাঁধে এখনও বহাল। সেইমতোই এবার মিঠির বিয়ে আটকাতে হল্লা পার্টি, একেবারে দারুণ ফন্দি এঁটে ফেলল। অটো নিয়ে মণ্ডপে ‘ডাকু’ সিদ্ধার্থ আর ‘পুরোহিত’ মিঠাই। হ্যাঁ, নতুন প্রোমোতে এরকমই ধামেকেদার ঝলক উঠে এল।

প্রোমোর শুরুতেই দেখা গেল, মিঠিকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। তখনই অটো নিয়ে বিয়ের মণ্ডপে হাজির সিদ্ধার্থ-মিঠাই। বন্দুক হাতে রীতিমতো ডাকাবুকো সেজে উচ্ছেবাবু এবং পুরোহিত সেজে মিঠাই মিঠিকে বলে, ‘মিঠি চলে আয়, তোর জন্য অন্য পাত্র অপেক্ষা করছে।’ মিঠাই ম্যামের কথা শুনে দৌড় দিয়ে এক লাফে অটোতে উঠে যায় মিঠি। এবারই ঘটবে আসল মজা। তবে মিঠির বিপরীতে কোন পাত্র অপেক্ষা করছে? সেটাই দেখার বিষয়। সম্প্রতি শোনা গিয়েছে এপ্রিল নয়, আরও একমাস মেয়াদ বেড়েছে ‘মিঠাই’-এর। কিন্তু যা মনে হচ্ছে এই বছরটা টিকে যাবে মিঠাই-সিদ্ধার্থের মিঠাই।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী