ফিরছে ‘পটকা’ ওরফে অম্বরীশ, নতুন অবতারে

যে স্টুডিয়োয় 'গুড্ডি'র শ্যুট করি, তার পাশেই 'খড়কুটো'র শ্যুট হত। এখন দেখছি সেই সেট ভেঙে ফেলা হচ্ছে। আসবাবগুলো নিয়ে যাওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহেই শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। ধারাবাহিকের প্রধান চরিত্র গুনগুনের মৃত্যুতে ভারী চটেছিলেন দর্শকমহল। তবে শেষটা সুন্দর করার দাবি জানিয়েছিলেন এই ধারাবাহিক প্রেমিরা। তাই দর্শকদের জন্যে শেষ মুহূর্তে চমক রেখেছিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। গুনগুনের পরবর্তী প্রজন্মের ভূমিকাতেও ফের দেখানো হয়েছিল গুনগুনকে। সুতরাং দর্শকদের প্রত্যাশা মতই ‘HAPPY ENDING’ হয়েছে এই ধারাবাহিকের। তবে এই ধারাবাহিকের শুধু মূল চরিত্রই নয়।

ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের প্রিয় ছিল। বিশেষ করে, সৌজন্যের পটকার ভূমিকায় থাকা অম্বরীশে (Ambarish Bhattcharya) র চরিত্রটি। তাই এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রকেই ফিরে পেতে চাইছেন দর্শক। ফিরবেন সবাই তবে নতুন ধারাবাহিকের নতুন চরিত্রে। ইতিমধ্যেই ‘পটকা’ অম্বরীশ ভট্টাচার্যের কোন ধারাবাহিকে অভিনয় করছেন সেই চরিত্রটি সামনে এসেছে। হ্যাঁ, স্টার জলসার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’তে একজন চিকিৎসকের চরিত্রে ধরা দিতে চলেছেন অম্বরীশ।

অম্বরীশের কথায়, ‘যে ধরনের চরিত্রে আমাকে সচরাচর দেখা যায়, সেগুলির থেকে এটি একদমই আলাদা। এই চরিত্রটা পটকার মতো এতটা হাসিখুশি নয়। বরং কিছুটা গম্ভীর। এর আগে কখনও চিকিৎসকের চরিত্রে অভিনয় করিনি। সব মিলিয়ে বেশ অন্য রকম অভিজ্ঞতা।’ দু’বছর ধরে চলা ‘খড়কুটো’ ধারাবাহিকে পটকার চরিত্রটি নিঃসন্দেহে অম্বরীশের জীবনের সেরা কাজগুলির মধ্যে একটি ছিল। ধারাবাহিক শেষ হওয়াতে স্বাভাবিকভাবেই মন খারাপ অম্বরীশের। তাঁর কথায়, ‘মন তো খারাপ বটেই। এত দিন একসঙ্গে হইহই করে কাজ করলাম। কিন্তু আমার মনে হয়, চাহিদা থাকাকালীনই একটা ধারাবাহিক শেষ হয়ে যাওয়া উচিত। যে স্টুডিয়োয় ‘গুড্ডি’র শ্যুট করি, তার পাশেই ‘খড়কুটো’র শ্যুট হত। এখন দেখছি সেই সেট ভেঙে ফেলা হচ্ছে। আসবাবগুলো নিয়ে যাওয়া হচ্ছে। মন খারাপ হচ্ছে। কিন্তু সেখানেই আবার নতুন একটা পৃথিবী গড়ে উঠবে। এটাই আশা।’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২