গায়ে হলুদে বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচলেন রুবেল, আজই শ্বেতাকে বিয়ে করছেন অভিনেতা

বিবার সকাল থেকেই বিয়ের শ্বেতা-রুবেল দুজনের বাড়িতেই বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যেই গায়ে হলুদ সম্পন্ন হয়েছে তাঁদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুতেই টলিউডে বিয়ের সানাই। রবিবার (১৯ জানুয়ারী) চার হাত এক হতে চলেছে টলিউডের মিষ্টি জুটি রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যের। গতকাল শেষ আইবুড়োভাত খেয়েছেন শ্বেতা ভট্টাচার্য। রবিবার সকাল থেকেই বিয়ের শ্বেতা-রুবেল দুজনের বাড়িতেই বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যেই গায়ে হলুদ সম্পন্ন হয়েছে তাঁদের। ‘যমুনা ঢাকি’র সেটেই শ্বেতাকে মনে দিয়েছিলেন রুবেল।

এরপর একসঙ্গে জুটি বেঁধে একাধিক ধারাবাহিক উপহার দিয়েছেন তাঁরা। আর প্রেমে গভীর হতেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। রবিবার, ১৯ জানুয়ারি শ্বেতা-রুবেলের শুভ পরিণয়। শ্বেতা-রুবেলকে বিয়ের বেশে দেখার জন্যে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। এ মাসের শুরু থেকেই আইবুড়োভাত খাওয়া শুরু হয়েছে তাঁদের। কখনও ধারাবাহিকের সেটে আবার কখনও ভক্তদের মাঝেই আইবুড়োভাত খেয়েছেন তাঁরা।সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

গতকাল গোলাপি ভারী সিল্কের শাড়ি, পার্ল চোকার, রানি হার এবং গলায় গোলাপ, সূর্যমুখী আর বেলফুলের মালাতে সেজে বাবা-মার কাছে শেষ আইবুড়োভাত খেয়েছেন শ্বেতা। একই দিনে হয়েছে মেহেন্দিও। আর রবিবার সকাল থেকেই শ্বেতা ও রুবেল, দুজনের বাড়িতেই দুজনের বাড়িতেই শুরু হয়ে গিয়েছে বিয়ের সকালের নানান অনুষ্ঠান ও রীতিনীতি পালন। ইতিমধ্যেই সামনে এসেছে শ্বেতা ও রুবেলের গায়ে হলুদের ছবি-ভিডিও। যেখানে অভিনেতাকে বন্ধুদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। বাঙালি প্রথা অনুযায়ী, সাদা ধুতি, গেঞ্জি, গামছা জড়িয়েই নাচতে দেখা যায় অভিনেতাকে। এবার তাঁদের বিয়ের বেশে দেখার অপেক্ষায় ভক্তরা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২