ট্র্যাকিওস্টোমি শুরু হল ঐন্দ্রিলার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ক্যান্সার জয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ব্রেন স্ট্রোকের কারনে তাঁর মস্তিস্কে রক্ত জমাট বেঁধে যায়। মঙ্গলবার রাতেই তাঁর মাথায় অস্ত্রপচার করেন চিকিৎসকরা। তার পর থেকেই কোমায় রয়েছেন অভিনেত্রী। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে চলেছেন আত্মীয় থেকে প্রতিবেশী স্কুলের শিক্ষিকা থেকে গোটা টলিউড। এরই মধ্যে শুক্রবার একটু আশার আলো দেখেছিলেন অভিনেত্রীর শুভাকাঙ্খীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল শুক্রবার চোখ খোলার চেষ্টা করেছেন অভিনেত্রী। এরপর শনিবার থেকে ঐন্দ্রিলার ট্র্যাকিওস্টোমি শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে শনিবার চিকিৎসকরা জানিয়েছেন, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও বিপদমুক্ত নন। শনিবার থেকে তাঁর ট্র্যাকওস্টোমি শুরু হয়েছে। ভেন্টিলেশনের মাত্রা কমিয়ে আনার জন্যই অভিনেত্রীর ট্র্যাকওস্টোমি শুরু করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তাঁকে দ্রুত হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সময়ে ঐন্দ্রিলার মাথায় অস্ত্রপচার করা হয়। তারপর থেকেই কোমায় রয়েছেন অভিনেত্রী। অস্ত্রপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন ৪৮ ঘন্টা না কাটলে তাঁরা কিছু জানাতে রাজি নন। এরপর বুধবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় অভিনেত্রীর শরীরের বাম দিক চিকিৎসায় সাড়া দিলেও তাঁর শরীরের ডানদিকে কোনো সাড় নেই। পরে শুক্রবার রাতে চিকিৎসকরা জানান ঐন্দ্রিলা তাঁর বাম চোখ খোলার চেষ্টা করছেন এবং বাম কাঁধ সামান্য নাড়িয়েছেন।

অন্যদিকে দু-দুবার ক্যান্সারকে জয় করার পর আচমকা ঐন্দ্রিলার এই অসুস্থতায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন তাঁর পরিবার। দ্বিতীয় বার মারণরোগের সঙ্গে লড়াইয়ে অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর ভালোবাসার মানুষ অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। এইবারও অভিনেত্রীর সঙ্গে হাসপাতালেই রাত কাটাচ্ছেন অভিনেতা। ঐন্দ্রিলার শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমকে কোনো বিবৃতি না দিলেও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শুক্রবার অভিনেতা লিখেছেন, “মেয়েটা লড়ছে সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল”। তিনি আরও লিখেছেন, “নিজে হাতে করে ওকে হাসপাতালে নিয়ে এসেছি। নিজে হাতে করেই অকে ফিরিয়ে নিয়ে যাব”।

আরও পড়ুনঃ   জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার, নতুন অভিনেত্রী নিয়ে শুরু ছবির শুটিং

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী