কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে ডেটিং, জন্মদিনে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হলেন তৃপ্তি, ছবি ভাইরাল

৩২ বছরে পা রাখলেন বলিউডের ডিভা তৃপ্তি ডিমরি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাঁর জন্মদিন। গতকাল থেকেই তাঁর জন্মদিন সেলিব্রেশন চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩২ বছরে পা রাখলেন বলিউডের ডিভা তৃপ্তি ডিমরি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাঁর জন্মদিন। গতকাল থেকেই তাঁর জন্মদিন সেলিব্রেশন চলছে। অভিনেত্রী কে শেষ দেখা গিয়েছে ‘ও রোমিও’-তে। যেখানে তিনি অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন। ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হলেও ছবিটি বক্স অফিসে চরম ব্যর্থ হয়েছে। বলিউডে অনেক সংগ্রামে র পর আজ তিনি প্রতিষ্ঠিত। রণবীর কাপুরের সঙ্গে ‘Animal’-এর পরেই তাঁর খ্যাতি বেড়েছে। যাই হোক, বর্তমানে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন শিরোনামে রয়েছে। গুঞ্জন অভিনেত্রী ধনকুবের স্যাম মার্চেন্টের সঙ্গে প্রেম করছেন। তাঁদের ডেটিংয়ের একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যা তাঁদের প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

অভিনেত্রী তাঁর ৩২ বছরের জন্মদিনটি বেশ স্টাইলিশভাবে উদযাপন করেছেন। অভিনেত্রীর জন্মদিন উদযাপনের ভিডিও এবং ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেক ভক্ত এবং সেলিব্রিটিরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর কথিত প্রেমিক স্যাম মার্চেন্টও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। স্যাম তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তৃপ্তির সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। যেখানে দুজনকেই কালো পোশাকে দেখা গিয়েছে। তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতাও লক্ষ্য করেছেন ভক্তরা। বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন স্যাম। একটি ভিডিওতে তৃপ্তিকে তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছে। তাঁকে কেক কাটতেও দেখা গিয়েছে।

তৃপ্তির পার্টিতে স্যামও উপস্থিত ছিলেন। স্যাম মার্চেন্টের পোস্ট দেখার পর, ভক্তরা ধারনা করছেন যে, এভাবেই স্যাম তৃপ্তির সঙ্গে তাঁর সম্পর্ক নিশ্চিত করলেন। তবে, দুজনেই এখনও তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তৃপ্তি এবং স্যামের সম্পর্কের কথা বলতে গেলে, তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা যায়। বেশ কয়েকবার তাঁরা একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন। তৃপ্তির কথিত প্রেমিক পূর্বে একজন মডেল হিসেবে কাজ করেছেন। তিনি এখন ব্যবসায়িক জগতে সক্রিয়। তিনি বেশ কয়েকটি রেস্তোরাঁর মালিক, যেখান থেকে তিনি যথেষ্ট আয় করেন। এদিকে, তৃপ্তি কর্মক্ষেত্রে বেশ ভাল করছেন। অল্প সময়ের মধ্যেই তিনি ইন্ডাস্ট্রিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনেত্রীকে শীঘ্রই বড় বাজেটের ছবি “স্পিরিট”-এ দেখা যাবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২