মৃত্যুর আগেও শীজানের সঙ্গে মধ্যাহ্নভোজ তুনিশার, প্রকাশ্যে নয়া তথ্য

সূত্রের খবর, তুনিশা ফাঁসি দেওয়ার আগেও প্রধান অভিযুক্ত এবং সহ-অভিনেতা শীজানের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধীরে ধীরে জট খুলছে জনপ্রিয় অভিনেত্রী তুনিশার আত্মহত্যার। ইতিমধ্যেই তুনিশার প্রেমিক শীজান জেল হেফাজতে। পুলিশের জিজ্ঞাসাবাদে শীজান স্বীকার করেছেন যে তুনিশার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, কিন্তু ধর্ম আলাদা এবং বয়সের বিস্তর ফারাকের কারণেই সম্পর্ক থেকে সরে এসেছেন তিনি। এমনকী শ্রদ্ধা ওয়াকার নির্মম হত্যাকাণ্ডের দরুন নাকি তিনি পিছিয়ে এসেছেন সম্পর্ক থেকে বলে দাবি করেছেন। কিন্তু তুনিশার মায়ের দাবি, শীজানের অনেকের সঙ্গে সম্পর্ক ছিল। অন্যের সঙ্গে সম্পর্ক থাকাকালীন তিনি তুনিশার সঙ্গেও সম্পর্ক স্থাপন করেছিল। তুনিশা মৃত্যুর কয়েকদিন আগেও আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে, নিউজ এজেন্সি এএনআই জানিয়েছে, প্রেমিককে বিয়ের জন্যে বাধ্য করায় প্রেমিক আবতাবের হাতে ৩৫ টুকরো হয়ে হয় শ্রদ্ধাকে, যিনিও কিনা মুসলিম।

অন্যদিকে শীজান নিজেও ছিলেন মুসলিম আর তুনিশা হিন্দু। তাই শীজিনের দাবি ছিল, শ্রদ্ধা ওয়াকারের খুনের পর দেশজুড়ে যে ভয়ভীতির সৃষ্টি হয়েছিল সেই কারণেই বাধ্য হয়ে তুনিশার জীবন থেকেই সরে এসেছিলেন। ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের ভাসাইতে আলিবাবার শ্যুটিংয়ের খানিকক্ষণ বিরতির সময়েই শীজানের মেকআপ বাথরুমে গিয়ে গলায় ফাঁস দেন তুনিশা। অথচ সূত্রের খবর, তুনিশা ফাঁসি দেওয়ার আগেও প্রধান অভিযুক্ত এবং সহ-অভিনেতা শীজানের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছিলেন। এদিকে তুনিশার মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়। জানা যায়, ব্রেকাপের পর তুনিশা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন। যা তাঁকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছিল।

শীজান খান মহারাষ্ট্র পুলিশকে বলেছেন, শ্রদ্ধা ওয়াকার মামলার প্রতিক্রিয়া দেখে তিনি তুনিশা শর্মার সঙ্গে সম্পর্ক শেষ করেছিলেন। শীজান আরও জানান, তাঁদের বিচ্ছেদের পরে তুনিশা শর্মা আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। “তুনিশা সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু সে সময় আমি তাঁকে বাঁচিয়েছিলাম এবং তুনিশার মাকে তাঁর বিশেষ যত্ন নিতে বলেছিলাম।” অন্যদিকে তুনিশা শর্মার মা অভিযোগ করেছেন যে, শিজান দিনের পর দিন তুনিশাকে “প্রতারণা ও ব্যবহার” করেছেন। এবং তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ