‘ডন 3’ তে একসঙ্গে বলিউডের দুই ডন, কবে থেকে শুরু ছবির শ্যুটিং?

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বলিউড একেবারে গসিপে মোড়া। এখানে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট তৈরি হচ্ছে। এখানে পান থেকে চুন খসলেই ঝড়ের গতিতে তা সংবাদপত্রের প্রথম পাতার শিরোনাম বনে যায়। সে নতুন ছবির রিলিজ বলুন বা কোনও সেলিব্রিটির কেচ্ছাই বলুন, সবটাই তখন হটেস্ট নিউজ। তেমনি বলিউডের দুই লেজেন্ড যদি একসঙ্গে একই ছবিতে অভিনয় করেন, বা পুরোনো কোনো মাইলস্টোন সৃষ্টিকারী ছবি যদি নতুন সংস্করণ করা হয়, তখন সেটাই সারাদিনের হিটেস্ট খবরে পরিণত হয়। হ্যাঁ, খুব শীঘ্রই নাকি ‘Don’ এর সিক্যুয়েল তৈরি হতে চলেছে, তাও আবার একই ছবিতে দুই লেজেন্ড, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান নাকি থাকতে চলেছেন? হ্যাঁ শনিবার রাতে বিগ বি-র একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে চরম জল্পনা-কল্পনা।

কেউ কেউ আবার একে একে দুই করে ধরেই নিয়েছেন, ফারহান আখতারের আগামী ছবি নাকি ‘ডন থ্রি’। আর ছবিতে নায়িকা হিসেবে নাকি প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গেও কথাবার্তা সেরে নিয়েছেন ‘ডন’ এবং ‘ডন ২’-র পরিচালক। এখন তো সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই ছবি ঘোরাফেরা করছে, কোনটা সঠিক? শনিবার নেটমাধ্যমে যে ছবিটি পোস্ট করেছেন অমিতাভ, তাতে দেখা যাচ্ছে, তাঁর অভিনীত ‘ডন’ সিনেমার পোস্টারে সই করছেন অমিতাভ আর তার পাশে দাঁড়িয়ে অমিতাভের দিকে তাকিয়ে আছেন বলিউডের আরেক ‘ডন’ শাহরুখ। ছবির ক্যাপশন বলছে, ‘একই শিরায় অবিরত প্রবহমান… ডন।’ আসলে মাইলফলক সৃষ্টিকারী ডন ছবিটিতে প্রথম অভিনয় করেন অমিতাভ বচ্চন এবং ডন এর রিমেকে অভিনয় করেছেন শাহরুখ। আর তাতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাহলে কি ‘ডন 3’ তে একইসঙ্গে শাহরুখ-অমিতাভ। তাইতো অমিতাভের নতুন পোস্ট ঘিরে গুঞ্জন একেবারে তুঙ্গে।

 

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

‘ডন থ্রি’ নিয়ে নেটাগরিকদের অনেকে মনে করছেন, ‘ডন’ এর পরবর্তী সিকুয়েলে একসঙ্গে দেখা যেতে চলেছে অমিতাভ-শাহরুখ। সঙ্গে আরও একটা গুঞ্জন ডানা মেলেছে, তা হল, শাহরুখ অভিনীত ‘ডন’-এর পরিচালক ফারহান আখতারকে নিয়ে। এখনও ‘জি লে জরা’ সিনেমার কাজ শুরু করেননি পরিচালক। আর সেই ছবিতে থাকবেন শাহরুখের ‘ডন’-এর নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভট্ট। অনেকে মনে করছেন, এই কাজের পরেই নাকি ‘ডন থ্রি’-র কাজ শুরু করবেন তিনি। যদিও এ নিয়ে অমিতাভ, শাহরুখ বা ফারহান কেউই কোনও মন্তব্য করেননি। অমিতাভ অভিনীত ‘ডন’ মুক্তি পায় ১৯৭৮ সালে। ওই ছবির রিমেক হয় ২০০৬ সালে ‘ডন ২’ রিলিজ হয় ২০১১ সালে। এ বার দর্শকদের মনে প্রত্যাশার পারদ চড়ছে ‘Don 3’ নিয়ে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা