‘ধুরন্ধর’-এ ‘রাম্ভা হো’ রিমেক নিয়ে হতাশ ঊষা উত্থুপ, নির্মাতাদের আচরণে ক্ষুব্ধ পপ কুইন

আদিত্য ধরের ব্লকবাস্টার 'ধুরন্ধর' ছবিতে ব্যবহার করা হয়েছিল 'রাম্ভা হো হো' গানটি। ঊষা উত্থুপের কন্ঠে এই গানটি বলিউডের অন্যতম সুপারহিট গান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিত্য ধরের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ ছবিতে ব্যবহার করা হয়েছিল ‘রাম্ভা হো হো’ গানটি। ঊষা উত্থুপের কন্ঠে এই গানটি বলিউডের অন্যতম সুপারহিট গান। যেটি ১৯৮১ সালের ‘আরমান’ ছবিতে গেয়েছিলেন আইকনিক গায়িকা ঊষা উত্থুপ। তাঁর গলায় গানটি আজও হিট। রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর’-এ গানটি নতুন করে বানানো হয়েছিল। কিন্তু আশ্চর্য জনকভাবে এই গানটির জন্যে ঊষাকে কোনও কৃতজ্ঞতাই জানাননি ছবির নির্মাতারা। অথচ এই গানটি তাঁর কন্ঠে ছাড়া অন্য কারও কন্ঠে ভাবাই যায়না। আর এতে গায়িকা নিজেই ভীষণ বিরক্ত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলে ছিলেন আইকনিক এই গায়িকা।

‘ধুরন্ধর’ ছবিতে গানটির নতুন সংস্করণ গাওয়ানো হয়েছিল শাশ্বত সচদেব এবং মধুবন্তী বাগচীকে দিয়ে। যদিও গায়িকা জানিয়েছেন, তাঁর গানের রিমেক নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। গানটিকে ফিরে আনা এবং নতুনভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া তাঁকে আনন্দ দিয়েছে। কিন্তু এই গানের জন্যে নির্মাতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি, এতেই তাঁর আপত্তি। রেডিও নিশার সঙ্গে কথা বলতে গিয়ে ঊষা জানিয়েছেন, ‘কেউ একজন আমাকে ধুরন্ধরের ‘রাম্ভা হো’ গানের পুনঃনির্মিত সংস্করণের লিঙ্ক পাঠিয়েছিল, আর আমি বলেছিলাম, ‘বাহ! এটা কী! এটা অসাধারণ।’ আমি এমন লোকদের মধ্যে নই যে আমার গান অন্য কেউ গাইলে খারাপ বোধ করব। আমি খুব খুশি। এটা আশ্চর্যজনক যে এটি একটি শক্তিশালী প্রত্যাবর্তন, এবং হ্যাঁ, মধুবন্তী এটি খুব ভাল গেয়েছেন।’

তবে, ঊষা জানিয়েছেন, নির্মাতারা পুনঃনির্মিত সংস্করণের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। এতেই তাঁর খারাপ লেগেছে। একই সাক্ষাৎকারে গায়িকা মধুবন্তীর প্রশংসা করে তিনি বলেন, ‘মধুবন্তী অসাধারণ কাজ করেছেন। আমরা কলকাতার একটি নাইট ক্লাবে একসঙ্গে একটি রিল ভিডিয়োও বানিয়ে ছিলাম। যা অসাধারণ ছিল। তবে আমি সবসময় বিশ্বাস করি, গানটি যে গাইবে তাঁর কন্ঠে হিট হবে।’ তিনি আরও বলেন, তিনি বছরের পর বছর ধরে প্রতিটি অনুষ্ঠানে ‘রাম্ভা হো’ পরিবেশন করেছেন। কিন্তু ধুরন্ধরে গানটির রিমেক নতুন শক্তি এবং জনপ্রিয়তা দিয়েছে। তিনি এটিকে মোটেও রিমিক্স মনে করেন না। তবে সমস্ত রিমিক্স খারাপ নয়। কারণ যদি অন্য কোনও সংস্করণ তৈরি করার জন্য কেউ না থাকত, তাহলে কিছু সুর হারিয়ে যেত। যদি এটি গাওয়ার জন্য অন্য কেউ না থাকত, তাহলে সম্ভবত নতুন প্রজন্ম ‘বাবুজি যারা ধীরে চলনা’-এর মতো গান শুনতে পেত না কেউ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২