দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হতে চলেছেন প্রবীণ অভিনেতা অনন্ত নাগ। চলচ্চিত্র জগতে পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে অসামান্য অবদান রেখেছেন তিনিৎ ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর গুজরাতের কেভাদিয়ায় আয়োজিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনন্ত নাগের হাতে এই পুরস্কারটি তুলে দেওয়া হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে ঘোষণাটি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশে ভারত সরকার অনন্ত নাগকে এই বছর দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবে।’

এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনন্ত নাগকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘কিংবদন্তি অনন্ত নাগজি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন। কয়েক দশক ধরে আপনার সাবলীল অভিনয়, বহুমুখী প্রতিভা, কন্নড় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। আপনি যে ভূমিকাতেই অভিনয় করেছেন, তাতেই বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। একজন প্রকৃত শিল্পীর জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত যোগ্য সম্মান। ১৯৪৮ সালের ৪ সেপ্টেম্বর অনন্ত নাগকাট্টে নামে জন্মগ্রহণকারী অনন্ত নাগ কন্নড় সিনেমার অন্যতম শ্রদ্ধেয় নাম। কর্মজীবনে তিনি ৩০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে ২৫০টিরও বেশি কন্নড় চলচ্চিত্র। তিনি হিন্দি, তেলুগু, তামিল, মারাঠি, মালয়ালম এবং ইংরেজি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

প্রবীণ অভিনেতা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে পাঁচটি কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০২৫ সালে ভারত সরকার অনন্ত নাগকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করেছে। থিয়েটার থেকে অভিনয় জীবন শুরু করে তিনি শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘মন্থন’-এর মতো কালজয়ী হিন্দি সিনেমার পাশাপাশি বহু জনপ্রিয় কন্নড় ছবিতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে ‘কেজিএফ’ (KGF)-এর মতো প্যান-ইন্ডিয়া চলচ্চিত্রে তাঁর অভিনয় বিশ্বজুড়ে নতুন প্রজন্মের কাছেও প্রশংসা কুড়িয়েছে। তাঁর এই অর্জনে চলচ্চিত্র জগতের সহশিল্পী থেকে শুরু করে অনুরাগী—সবাই তাঁকে শুভকামনা ও শুভেচ্ছা জানাচ্ছেন।

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?