এই মুহূর্তে

বলিউডে শোকের ছায়া! প্রয়াত শাহরুখের অনস্ক্রিন বাবা বিজয় কৃষ্ণ, বয়স হয়েছিল ৮১

নিজস্ব প্রতিনিধি: হোলিতে শোকের ছায়া বলিউডে! প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা বিজয় কৃষ্ণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি সঞ্জয় লীলা বনশালির ব্লকবাস্টার ছবি ‘দেবদাস’-এ শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেত্রী লিলেট দুবে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে বিজয় কৃষ্ণ কে একজন প্রতিভাবান অভিনেতা হিসেবে অভিহিত করছেন। অভিনেতার মৃত্যুতে শোকাতুর বলিউড। ‘দেবদাস’ ছবিতে গম্ভীর বাবার চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এছাড়াও আরও একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি।

আজ অভিনেত্রী লিলেট দুবে বিজয়ের সঙ্গে ছবি শেয়ার করে লিলেট তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন এবং লিখেছেন, ‘হৃদয় ভেঙে গিয়েছে। আমাদের প্রিয়তম বিজয় কৃষ্ণ, আমাদের থিয়েটারে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। তিনি একজন বহুমুখী শিল্পী ছিলেন। সঙ্গে একজন উজ্জ্বল, সুদর্শন এবং মনোমুগ্ধকর অভিনেতা ছিলেন। অনেক স্মৃতি রয়েছে তাঁর সঙ্গে। আপনাকে কখনই ভুলব না।’ এই পোস্টের অনেক সেলিব্রিটি প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রথমে অনুপম খের লিখেছেন, ‘এটা খুবই দুঃখজনক। ওম শান্তি!’ সইফ আলি খানের বোন সাবা লিখেছেন, ‘এটা খুবই দুঃখজনক খবর। তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শান্তিতে বিশ্রাম নিন।’ পরিচালক নূপুর আস্থানা মন্তব্য করেছেন, ‘এটা খুবই দুঃখজনক খবর। আমার গভীর সমবেদনা।’

 

 

View this post on Instagram

 

A post shared by Lillete Dubey (@lilletedubeyofficial)

তবে কীভাবে অভিনেতার মৃত্যু হল, তার কারণ এখনও অভিনেতার পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। বিজয় কৃষ্ণ ভারতীয় থিয়েটারের একজন অত্যন্ত পরিচিত মুখ ছিলেন, যেখানে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। ২০০৪ সালের ইংরেজি ছবি ‘ড্যান্স লাইক আ ম্যান’-এ তাঁর ভূমিকার জন্য তিনি প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন, যা মহেশ দত্তানির একটি নাটকের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ২০০২ সালের ‘দেবদাস’ ছবিতে শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে বেশি স্মরণ করা হয়।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘অশ্লীলতার সব সীমা লঙ্ঘন’, সঞ্জয়-নোরার নতুন গান নিষিদ্ধ করার ডাক নেটমহলের

১৩০০ ঘণ্টায় তৈরি, অস্কারের মঞ্চে নজর কাড়ল প্রিয়াঙ্কার বহুমূল্যের ‘স্নেক নেকলেস’

আচমকা বদলে গেল সলমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির নাম, কোন বিতর্কে এমন সিদ্ধান্ত?

অস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়ে কেঁদেই ফেললেন জেসি বাকলি

‘হাওয়া হাওয়া’ গানের জন্যে আমাকে ৪৫ লক্ষ টাকা দিয়েছেন ‘ধুরন্ধর’ নির্মাতারা’, বড় দাবি পাক গায়কের

তালিকায় নাম থাকলেও পর্দায় ব্রাত্য, অস্কারে শ্রদ্ধা পেলেন না ধর্মেন্দ্র, উত্তাল নেটমহল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ