কালী বিতর্কে লীনা মানিমেকালাইকে ‘উন্মাদ’ বলে সম্বোধন বিবেক অগ্নিহোত্রীর

লীনার একটি পুরানো টুইট শেয়ার করে এদিন বিবেক অগ্নিহোত্রী লিখেছেন 'ক্রেজি ওক' (Crazy Woke)।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘কালী’ এর পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের মুখে পড়েছেন পরিচালক লীনা মানিমেকালাই। কানাডা নিবাসী তামিলনাড়ুর লীনা একের পর এক হুমকির সম্মুখীন হয়েছেন। যার শেষ এখনও হয়নি। তাঁর তথ্যচিত্রের পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই যে বিতর্কের সূত্রপাত হয়েছে সেখানে দেখা যাচ্ছিল মা কালীকে ধূমপান করতে সঙ্গে তাঁর হাতে রয়েছে একটি সাতরঙা পতাকা। যা মূলত LGBTQ সম্প্রদায়ের। আর এবার কালী তথ্যচিত্রের নির্মাতা লীনাকে খোঁচা দিয়ে মন্তব্য পেশ করেছেন কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

লীনার একটি পুরানো টুইট শেয়ার করে এদিন বিবেক অগ্নিহোত্রী লিখেছেন ‘ক্রেজি ওক’ (Crazy Woke)। অর্থাৎ এই মন্তব্যের মাধ্যমে তিনি লীনাকে উন্মাদ বলে সম্বোধন করেছেন। যদিও তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে এখনও লীনার কোনও উত্তর সামনে আসেনি।

কী ছিল সেই টুইটে? কী বলেছিলেন লীনা? লীনা বলেছিলেন, ”আমার কালী মুক্ত আত্মা। সে অদ্ভূত। সে পিতৃতান্ত্রিকতাকে বুড়ো আঙ্গুল দেখায়। হিন্দুত্বকে ভেঙে দেয়। পুঁজিবাদকে সে নস্যাৎ করে। আবার তিনি তাঁর হাজার বাহু দিয়ে তাঁর সন্তানদের আলিঙ্গনও করে। ” আর সেই পোস্তকেই শেয়ার করে বিবেক অগ্নিহোত্রী লীনাকে ‘উন্মাদ’ বলে মন্তব্য করেছেন।  

লীনার এই চথ্যচিত্রের পোস্টার প্রকাশ্যের আসার পরই রে রে করে তাঁর দিকে তেড়ে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ধর্ষণ থেকে খুনের মতো হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। বিভিন্ন রাজ্য থেকে তাঁর নামে একাধিক অভিযোগ দায়ের করা হয়। তার প্রতিক্রিয়াও দিয়েছেন লীনা। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা