‘৩০ বছর ধরে অপেক্ষা করছি’, সমলিঙ্গের বিয়ের রায়দানে ক্ষুব্ধ পরিচালক ওনির

আমি আনন্দে ছিলেন। ইতিবাচক রায়ে আনন্দে আজ ভারতে ফিরে আসার আশা করছিলাম কিন্তু তা হল না। আমরা ভারতের সর্বোচ্চ আদালতের কাছ থেকে এটা আশা করিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশকিছু বছর ধরে সমলিঙ্গের প্রেম, বিয়ে বিষয়টা বহুল অংশে বেড়েছে। সমকামীদের সম্পর্ক আইনী স্বীকৃতি দেওয়ার মামলা বহুদিন ধরেই চলছিল। অবশেষে মঙ্গলবার এল রায়।সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দিল না শীর্ষ আদালত। মঙ্গলবার সমলিঙ্গের বিয়েকে আইনি বৈধতা দেওয়ার আর্জি জানিয়ে মামলায় শীর্ষ আদালত বলেছে, বিয়ের অধিকার কখনও মৌলিক অধিকার হতে পারে না। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘আইন প্রণয়নের বিষয়টি সংসদের অধিকারভুক্ত।সেই অধিকারে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়।’ শীর্ষ আদালতের রায়ে মোদি সরকারেরই জয় হয়েছে। যদিও সর্বসম্মতভাবে রায় ঘোষণা হয়নি। সংখ্যাগরিষ্ঠ বিচারপতিই সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন। তবে এই রায়ে স্বাভাবিকভাবেই অখুশি LGBTQIA বাহিনী। 

এবার এই বিষয়ে তীব্র বিরোধিতা করলেন চলচ্চিত্র নির্মাতা শ্রীধর রঙ্গায়ান। যিনি বহুদিন ধরেই সঙ্গী সাগর গুপ্তের সঙ্গে সমকামী সম্পর্কে লিপ্ত। তাঁরা বিয়ের জন্যেও প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সুপ্রিমকোর্টের এই সিদ্ধান্ত শুনে তিনি হতাশ। এই মুহুর্তে তিনি নিজের তিনটি চলচ্চিত্র প্রদর্শনের জন্য সিয়াটলে রয়েছেন। সুপ্রিম কোর্টের রায় পাশ হওয়ার পর শ্রীধর ‘TOI’-কে জানিয়েছেন, “আমি আনন্দে ছিলেন। ইতিবাচক রায়ে আনন্দে আজ ভারতে ফিরে আসার আশা করছিলাম কিন্তু তা হল না। আমরা ভারতের সর্বোচ্চ আদালতের কাছ থেকে এটা আশা করিনি। আরও হতাশাজনক ছিল যে তারা এটিকে এত বিচিত্র নেতিবাচকতার চোখে দেখেছে।

এটা আমাকে শুধু রাগান্বিতই করে নি, বিচার ব্যবস্থার পতনের জন্য দুঃখিতও করেছে। এখন আমি নিজেও জানি না কবে আমি আমার ২৯ বছরের সঙ্গীকে বিয়ে করতে পারব। আমার সঙ্গী প্রায় তিন দশক ধরে আমার সঙ্গে বসবাস করেছে। কেন আমরা ভারতের সমান নাগরিক হতে পারি না? সামনে আমরা লড়াই চালিয়ে যাব। আমরা ন্যায়বিচারের দাবি চালিয়ে যাচ্ছি। আমি এখন ৬১ বছর বয়সী, কিন্তু আমার এখনও অনেক লড়াই বাকি আছে। আমি হাজার হাজার তরুণ যুবকের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাব, যাতে ভবিষ্যত প্রজন্ম গর্বের সঙ্গে বাঁচতে পারে।” অন্যদিকে আরেক চলচ্চিত্র নির্মাতা ওনির মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টের রায়ে হতাশা প্রকাশ করেছেন। 

‘মাই ব্রাদার নিখিল’ এবং ‘পাইন শঙ্কু’-ছবির পরিচালক সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই টুইটে লিখেছেন, “কী লজ্জা। শীর্ষ আদালত একটি সংখ্যাগরিষ্ঠ রায়ে রায় দিয়েছে। LGBTQIA+ দম্পতিদের জন্য কোনও যোগ্য অধিকার নেই। আমি মনে করি, সুপ্রিম কোর্টের যে রায় এসেছে, তা অত্যন্ত হতাশাজনক কারণ, শুরু থেকে, অনেক ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। আদালত বলেছে যে সরকারকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সমর্থন করা উচিত। ২০১৮ সালে, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছিল। আমরা খুব শিগগিরই ন্যায়বিচার পাব এই আশা নিয়ে ইতিমধ্যেই যে সংগ্রাম চলছে তা অব্যাহত থাকবে। এবার অনেক আশা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত, এটা আমাদের পক্ষে যায়নি। আমি সরকারকে জিজ্ঞাসা করতে চাই যে এটি একটি মানবাধিকার ইস্যু।” ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয়কিশান কৌল, এস রবীন্দ্র ভাট, হিমা কোহলি এবং পিএস নরসিমহার সমন্বয়ে গঠিত একটি সাংবিধানিক বেঞ্চ এই বছরের ১১ মে সংরক্ষিত রায় প্রদান করেছে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের